Bangladesh blew away Argentina Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Bangladesh blew away Argentina

 argentina,bangladesh argentina soccer 20221214un,argentina dangerous,bangladesh,bangladeshi,argentina bank hesit,messi argentina,bangladeshi snacks,espn fc argentina,villa 31 argentina,argentina uruguay,uruguay argentina,argentina vs,argentina uruguaya,messi uruguay vs argentina,argentina vs uruguay,uruguay vs argentina,argentina vs ecuador,ecuador vs argentina,argentina lost,argentinas most dangerous hood,visit argentina

আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ

কেউ কুস্তিগীর, কেউ শাটলার। কেউ আবার হর্স রাইডার। কেউ খেলেছেন ফুটবলও। এরকম বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড় নিয়ে তৈরি করা দল নিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট খেলতে ঢাকায় এসেছে আর্জেন্টিনা।

বিশ্ব কাবাডিতে তারা যে নতুন ও অপরিপক্ক সেটা ঢাকায় পা রেখেই জানিয়েছিলেন দলটির কোচ ও কাবাডি অ্যাসোসিয়েশনের সভাপতি রিকার্ডো আকুনা। একটি ম্যাচ জিততে পারলেই তারা খুশি হবেন জানিয়েছিলেন। 

বঙ্গবন্ধু কাপ তৃতীয় কাবাডি আন্তর্জাতিক টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইরাকের কাছে হারের পর মঙ্গলবার তারা ধরাশায়ী হয়েছে স্বাগতিক বাংলাদেশের কাছে। 

পরপর দুই ম্যাচেই ফুটবলের দেশটি বুঝিয়ে দিয়েছে কাবাডিতে সামনে তাদের অনেক পথ। দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ দুর্দান্ত শুরু করেছে উদ্বোধনী ম্যাচে পোল্যান্ডকে হারিয়ে। 

মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ আর্জেন্টিনা হওয়ায় দর্শকদেরও ছিল বেশ আগ্রহ। মেসিদের দেশের কাবাডি দল বলে কথা! মেসিদের নিয়ে বাংলাদেশের আবেগ থাকলেও কাবাডিতে মেসির দেশকে কিন্তু একটুও সহানুভূতি দেখায়নি লাল-সবুজ জার্সিধারীরা। 

দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে শুরু থেকে প্রাধান্য নিয়ে খেলে দাপটের সঙ্গে বাংলাদেশ ম্যাচ জিতেছে বিশাল ব্যবধানে। তুহিন তরফদার, রাসেল, সবুজ, সম্রাটরা শুরু থেকেই প্রাধান্য নিয়ে খেলতে শুরু করেন এবং টপাটপ পয়েন্ট তুলে নেন। বাংলাদেশ এক পর্যায়ে ১৩-০ পয়েন্টে এগিয়েছিল বাংলাদেশ। 

আর ৪৪-৮ পয়েন্টে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে বাংলাদেশ। ৬ লোনাসহ বাংলাদেশ ৭২-২৩ পয়েন্টে আর্জেন্টিনাকে হারিয়ে তুলে নেয় টুর্নামেন্টের দ্বিতীয় জয়। ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের মিজানুর রহমান। 

এর আগে বাংলাদেশ ও আর্জেন্টিনার একবারই দেখা হয়েছিল ২০১৬ সালে বিশ্বকাপে। গ্রুপ ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৬৭-২৬ পয়েন্টে। 

দ্বিতীয় দিনে প্রথম ম্যাচে ইন্দোনেশিয়া ৩৬-২৩ পয়েন্টে মালয়েশিয়াকে এবং দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ড ৩৬-৩২ পয়েন্টে হারিয়েছে শ্রীলঙ্কাকে। তথ্যসূত্র: জাগোনিউজ

Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...