Lowering the tricolor and hoisting the Khalistani flag at the Indian Embassy in London Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Lowering the tricolor and hoisting the Khalistani flag at the Indian Embassy in London

 khalistani attack on indian embassy at uk,khalistan history in hindi,khalistan in england,england khalistani,khalistan history,jawaharlal nehru biography in hindi,khalistan his,indian love story movies,embassy,indian movies,maharashtra politics,pandit jawaharlal nehru ki kahani,saloni aswani movies,jawaharlal nehru life story,pandit jawaharlal,latest marathi news,zee 24 taas marathi live,dil pardesi ho gaya song,pandit jawaharlal nehru

লন্ডনের ভারতীয় দূতাবাসে তেরঙ্গা নামিয়ে খলিস্তানি পতাকা উত্তোলন ;

লন্ডনে ভারতীয় হাই কমিশনে ভারতের জাতীয় পতাকা নামিয়ে দিয়ে নিজেদের পতাকা উত্তোলন করল খলিস্তানিরা। এই ঘটনায় ব্রিটেনের কড়া নিন্দা করেছে ভারত। সর্বোচ্চ রাষ্ট্রদূতকে তলব করেছে ভারতীয় বিদেশমন্ত্রক। 

খলিস্তানি নেতা অমৃতপাল সিংকে গ্রেপ্তারির চেষ্টার প্রতিবাদেই লন্ডনের ভারতীয় হাই কমিশনে হামলা হয়। রবিবার বিকেলে লন্ডনে অবস্থিত ভারতীয় হাই কমিশনের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ দেখান কয়েকজন খলিস্তানি। 

হাতে হলুদ পতাকা নিয়ে স্লোগান দিতে দিতে তাঁরা নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে ঢুকে পড়েন। তারপরেই ভারতের পতাকা টেনে নামিয়ে দেন এক ব্যক্তি। সেখানে হলুদ খলিস্তানি পতাকা উত্তোলন করা হয়। 

একাধিক ভারত বিরোধী স্লোগান দেন সমবেত প্রতিবাদীরা। গোটা ঘটনার ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসে ভারত। 

সঙ্গে সঙ্গে ব্রিটিশ প্রশাসনের তীব্র নিন্দা করে বিবৃতি দেয় ভারতীয় বিদেশমন্ত্রক। সেখানে বলা হয়, “ভারতীয় হাই কমিশনে নিরাপত্তা দিতে একেবারে ব্যর্থ ব্রিটিশ প্রশাসন। খলিস্তানিরা কী করে হাই কমিশনের চত্বরে ঢুকে পড়ল, তা নিয়ে জবাবদিহি করতে হবে ব্রিটেনকে। 

ভারতীয় কূটনৈতিক ভবন ও সেখানকার কর্মীদের পর্যাপ্ত নিরাপত্তা দিচ্ছে না ব্রিটিশ সরকার, এটা একেবারেই মেনে নেওয়া হবে না।” জানা গিয়েছে, ভারতে নিযুক্ত ব্রিটেনের সর্বোচ্চ রাষ্ট্রদূতকে ইতিমধ্যেই বিদেশ মন্ত্রকের তরফে তলব করা হয়েছে। 

যদিও ব্রিটিশ হাই কমিশনার টুইট করে গোটা ঘটনার নিন্দা করেছেন। প্রসঙ্গত, কয়েকদিন আগেই ব্রিসবেনের ভারতীয় দূতাবাসে তাণ্ডব চালিয়েছিল খলিস্তানিরা। বন্ধ করে দেওয়া হয় ভারতীয় হাই কমিশনের ভবন। একাধিক দেশে খলিস্তানিদের তাণ্ডব ঘিরে চিন্তায় ভারত। তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন

Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...