Shibganj Upazila Awami League Executive Committee approved Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Shibganj Upazila Awami League Executive Committee approved

শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটি অনুমোদন


চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের অর্ন্তগত শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটি অনুমোদন নিয়ে নাটকীয় ঘটনা ঘটেছে। শনিবার ১২ ঘন্টার মধ্যে পৃথক পৃথক দু’ কমিটি অনুমোদন দেয়ার পর রাতেই তা স্থগিত করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান বির্তক। ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত বিশাল উপজেলা শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয় ৪ বছর আগে। 

ওই সম্মেলনে সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানী বিনাপ্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত হন। আর সাধারণ সম্পাদক পদে গোপন ব্যালটের মাধ্যমে এ্যাড আতাউর রহমান শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর্জা শাহদাত হোসেন খুররমকে পরাজিত করে বিজয়ী হন। এর আগেও এ্যাড. আতাউর রহমান শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। 

 দলীয় সূত্র জানায়, সম্মেলনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হলেও ৩ বছরের পুর্ণাঙ্গ কমিটি আটকে আছে ৪ বছর ধরে। সম্মেলনের পর পুর্ণাঙ্গ কমিটি অনুমোদনের চেষ্টা করা হলেও দলীয় আভ্যন্তরিণ কোন্দলের কারণে তা অনুমোদন হয়নি। এমনকি বিষয়টি নিয়ে জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সভায় বেশ কয়েক দফা আলোচনা হলেও সিদ্ধান্ত আকারে তা বাস্তবাযন হয়নি। ওই সূত্র জানায়, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আভ্যন্তরিণ দ্বন্দ্ব নানা মেরুকরণের পর শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মইনুদ্দীন মন্ডল ও সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ ৭১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কার্য নির্বাহী কমিটি অনুমোদন দেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুলের উপস্থিতে ৪ বছর আগে সম্মেলনে নির্বাচিত সভাপতি হিসেবে গোলাম রাব্বানী ও সাধারণ সম্পাদক হিসেবে এ্যাড. আতাউর রহমানকে রেখে এই কমিটি অনুমোদন দেয়া হয়।

 দলীয় সূত্র জানায়, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগে বিগত কয়েক বছর ধরে সাংগঠনিক কর্মকান্ডের মাধ্যমে সংগঠনকে সুসংহত করা এবং প্রভাব বিস্তার করা সৈয়দ নূরুল ইসলাম পক্ষ ‘হোচট’ খান। অনুমোদন পাওয়া কমিটিতে নূরুল পক্ষের অনেক প্রভাবশালী নেতাই বাদ পড়েন। কমিটি অনুমোদনের পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সৈয়দ নূরুল ইসলাম পক্ষের শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের একনেতা এবং জেলা যুবলীগ ও জেলা ছাত্রলীগের দু’ নেতা শুরু করেন তৎপরতা। তৎপরতার অংশ হিসেবে প্রথম কমিটি অনুমোদনের ১২ ঘন্টার মধ্যে রাত ১১ দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি মইনুদ্দীন মন্ডল ও সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ অনুমোদন দেন আরেকটি কমিটি। পরের কমিটিতে গোলাম রাব্বানীকে সভাপতি ও এ্যাড. আতাউর রহমানকে সাধারণ সম্পাদক রেখে প্রায় ২৫/২৬টি পদে পরিবর্তন এনে অনুমোদন নেয়া হয়। ওই সূত্র জানায়, প্রথম অনুমোদন নেয়া কমিটিতে গত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে বিজয়ী সৈয়দ নজরুল ইসলামকে বাদ রাখা হলেও পরের অনুমোদন নেয়া কমিটিতে বাদ রাখা হয় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিনকে।

 পাল্টাপাল্টি কমিটি অনুমোদনের নাটকীয় ঘটনাকে ঘিরে বির্তক চরমে উঠলে ১১ মে’র তারিখেই জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথ স্বাক্ষরে এক পত্রের মাধ্যমে অনুমোদন করা দু’ কমিটিকেই স্থগিত করেন। যৌথ স্বাক্ষরের ওই পত্রে বলা হয়, ‘ গত ১১/০৫/২০১৯ ইং তারিখে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যে ২টি কমিটি অনুমোদন করা হয়েছিল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কমিটি ২টি স্থগিত করা হলো’।  এব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি মইনুদ্দীন মন্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ অনুমোদনের জন্য শিবগঞ্জ উপজেলা কমিটি আমার কাছে উপস্থাপন করা হলে অসুস্থ্যতার কারণে তা নিবিড়ভাবে পর্যব্ক্ষেণ না করেই অনুমোদন করে ফেলি। পরে জানতে পারি যে, গ্রহণযোগ্য ও ত্যাগি নেতাদের কমিটিতে অবমূল্যায়ন করা হয়েছে। প্রেক্ষিতে পাল্টা কমিটি অনুমোদন দেয়া হয়। এখন উদ্ভুত পরিস্থিতিতে দু’ কমিটিই স্থগিত করা হয়েছে। শীগ্রই সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হবে’।  চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৫-১৯

Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...