Happiest Finland, Pakistan followed by Bangladesh-India Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Happiest Finland, Pakistan followed by Bangladesh-India

 finland happiest country,pakistan,finland,is finland the happiest country,happiest country finland,finland happiest country in the world,is finland really the happiest country in the world,pakistan and finland happier than india,pakistan happier than india,#pakistan,why finland is the happiest country,finland happiest,finland visa for pakistan,pakistan vs finland,finland is the happiest country in the world,finland visa for pakistani
সবচেয়ে সুখী ফিনল্যান্ড, পাকিস্তানের পেছনে বাংলাদেশ-ভারত

বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় ফের শীর্ষস্থান দখলে নিল ফিনল্যান্ড। পরপর ছয় বছর এই স্থান দখলে রেখেছে দেশটি। বাংলাদেশের অবস্থান ১১৮তম। 

১৩৭টি দেশের মধ্যে একেবারে তলানিতে রয়েছে আফগানিস্তানের নাম। জাতিসংঘের প্রকাশিত তালিকা থেকে এসব তথ্য জানা গেছে। 

প্রতি বছর ২০ মার্চ আন্তর্জাতিক সুখ দিবসের আগে সুখী দেশের তালিকা প্রকাশ করে জাতিসংঘ। জাতিসংঘের প্রকাশিত তালিকায় প্রথম দশে রয়েছে ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, ইসরায়েল, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে, সুইজারল্যান্ড, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড। যুক্তরাষ্ট্র ১৫ ও যুক্তরাজ্য ১৯ নম্বরে রয়েছে। 

ভারতের অবস্থান ১২৬, আর পাকিস্তানের ১০৮। ২০২২ সালটি করোনা মহামারি, ইউক্রেন যুদ্ধ, বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, জলবায়ু সমস্যায় জর্জরিত ছিল। 

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সুখী দেশের তালিকায় ৯২তম, রাশিয়া ৭০তম। এই তালিকা করতে গিয়ে যেসব বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে সেই সঙ্গে অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি, লোকজনের ব্যক্তিগত সুস্থতা, ব্যক্তিগত স্বাধীনতা, জিডিপি ও দুর্নীতির মাত্রা ইত্যাদি। 

২০১৩ সাল থেকে আন্তর্জাতিক সুখ দিবস পালন করে আসছে জাতিসংঘ। দিনটি সুখী হওয়ার দিন। বিশ্বজুড়ে মানুষের জীবনে সুখের প্রয়োজনীয়তাকে স্বীকৃতি দেওয়ার একটি মাধ্যম হিসেবে দিনটি পালন করে জাতিসংঘ। মানুষের জীবনের মৌলিক লক্ষ্যই সুখ। 

২০১৫ সালে জাতিসংঘ ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্য চালু করে। এসব লক্ষ্যের মধ্যে দারিদ্র্য দূরীকরণ, বৈষম্য হ্রাস ও পৃথিবীকে রক্ষা- এই তিনটি দিক রাখা হয় যা মানুষকে কল্যাণ ও সুখের দিকে চালিত করে। তথ্যসূত্র: বাংলানিউজ

Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...