Iran's arms and ammunition going to Yemen, France, US seized Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Iran's arms and ammunition going to Yemen, France, US seized

 ইয়েমেনে যাচ্ছিল ইরানের বিপুল অস্ত্র-গোলাবারুদ, আটকালো ফ্রান্স-যুক্তরাষ্ট্র

যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনের উদ্দেশে ইরানের পাঠানো হাজার হাজার অ্যাসল্ট রাইফেল ও বিপুল গোলাবারুদ্ধ জব্দ করেছে ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র। অবৈধভাবে পাঠানো এসব অস্ত্র জব্দ করতে ফ্রান্সকে সহায়তা করেছে মার্কিন নৌ বাহিনী।

 বুধবার (১ ফেব্রুয়ারি) এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের মুখপাত্র কমান্ডার টিম হকিন্স বলেন, গত ১৫ জানুয়ারি ওমান উপসাগর থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। তিনি বলেন, তথ্যগতভাবে সহায়তা এবং সামগ্রিকভাবে সমন্বয় করে ফ্রান্সকে সহায়তা করেছি আমরা।

আমরা আমাদের অংশীদারদের সঙ্গে সমন্বয় করে জব্দ অস্ত্রগুলো হেফাজতে নিয়েছি। মার্কিন কেন্দ্রীয় কমান্ড বুধবার নিশ্চিত করে করেছে, ‘৩ হাজারের বেশি অ্যাসল্ট রাইফেল, ৫ লাখ ৭৮ হাজার রাউন্ড গুলি, ২৩টি অ্যান্টি গাইডেড ক্ষেপণাস্ত্র গত মাসে জব্দ করা হয়। গত দুই মাসে চারটি উল্লেখযোগ্য অবৈধ কার্গো বাধা দেওয়ার মধ্যে এটি একটি।’ কেন্দ্রীয় কমান্ড ঘোষণায় আরও জানায়, সম্প্রতি হুথি বিদ্রোহীদের জন্য পাঠানো ১০০টি ড্রোনও জব্দ করেছে ইয়েমেনের নিরাপত্তা বাহিনী। তবে কখন আটক করা হয় এসব ড্রোন তা জানায়নি।

যদিও এ বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০১৪ সালে রাজধানী সানা দখলের পর সৌদি সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট আবদু রাব্বু মনসুর আল হাদিকে ক্ষমতা থেকে বিতাড়িত করে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। দেশের বাইরে থাকা হাদিকে ফেরাতে ২০১৫ সালের জুনে ইয়েমেনে সামরিক আগ্রাসন শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। সেই থেকে দুই পক্ষের মধ্যে যুদ্ধ অব্যাহত রয়েছে।

 হুথি বিদ্রোহীরা প্রায়ই সৌদি আরব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে হতাহতের ঘটনাও ঘটছে। বছরের পর বছর চলা যুদ্ধে ইয়েমেনে দেখা দিয়েছে স্মরণকালের মহা দুর্ভিক্ষ।

লাখ লাখ মানুষ এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণে বিবদমান পক্ষগুলোর মধ্যে আলোচনা অনেকেটাই বন্ধ হয়ে গেছে। তথ্যসূত্র: সিএনএন, বাংলাট্রিবিউন

Comments

  1. অস্ত্র থাকলে হাফ চচ্চর করে

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

Trump criticized for controversial comments again

  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: সব সুইং স্টেটে এগিয়ে ট্রাম্প বিশ্বের সব দেশ এখন নজর রাখছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ।  এবারের নির্বাচনে চমক দেখিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হবেন?  নাকি ইতিহাস সৃষ্টি করে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস প্রথম মার্কিন নারী প্রেসিডেন্ট হবেন?  এর উত্তর নির্ধারিত হতে পারে কিছু রাজ্যের ফলাফলে।  এগুলো ‘সুইং স্টেট’ বা দোদুল্যমান রাজ্য হিসেবে পরিচিত।  এ কারণে যুক্তরাষ্ট্রে ৫০টি স্টেটে একসঙ্গে ভোট হলেও মূলত সবারই নজর থাকে সুইং স্টেটের দিকে।  ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, অ্যাটলাস ইন্টেল পরিচালিত জরিপের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের সব সুইং স্টেটে জনমত জরিপে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের চেয়ে এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প  জরিপে প্রায় ৪৯ শতাংশ উত্তরদাতারা বলেছেন, তারা আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন।  সবশেষ জরিপ অনুযায়ী, সুইং স্টেটগুলোতে ডেমোক্...

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত