Rahul Gandhi's meeting in America, Tandav Khalistani! Anti-India slogans were raised Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Rahul Gandhi's meeting in America, Tandav Khalistani! Anti-India slogans were raised

 

women raised slogans,anti india slogan,rahul gandhi,offensive slogans,khalistan,indian youtuber,sialkot incident update,hinduism,roast hindutva,farmers protest live update,farmers protest lohri video,krishi kanoon,singhu border,narendra modi,arvind kejriwal,taal thok ke today,sialkot incidence,taal thok ke latest episode,farmers protest latest update,hindutva,shaheen bagh,farmers protest,taal thok ke live,taal thok ke debate
আমেরিকায় রাহুল গান্ধীর সভায় তান্ডাব খলিস্তানিদের! উঠল ভারত বিরোধী স্লোগান

আমেরিকায় রাহুল গান্ধীর সভায় বিক্ষোভ দেখালেন খলিস্তানিরা। বুধবার সান্টা ক্লারায় একটি সভায় বক্তৃতা দিচ্ছিলেন কংগ্রেস নেতা। সেই সময়েই আচমকা সভাস্থলে ঢুকে পড়ে স্লোগান দিতে থাকেন খলিস্তানিরা। 

তবে গান্ধী পরিবার বিরোধী স্লোগানের মধ্যেও ঠান্ডা মাথায় খলিস্তানিদের কথা শুনতে চান রাহুল। প্রসঙ্গত, সাধারণ নাগরিকের মতোই আমেরিকা সফরে গিয়েছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ। পাঁচদিনের সফরে আমেরিকায় গিয়েছেন রাহুল। প্রথমদিনেই ক্যালিফোর্নিয়ার একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে যান। 

‘মহব্বত কি দুকান’ নামে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়েই ঢুকে পড়ে খলিস্তানিরা। ১৯৮৪ সালের শিখ দাঙ্গার প্রসঙ্গ টেনে গান্ধী পরিবারের বিরুদ্ধে লাগাতার স্লোগান দিতে থাকেন তাঁরা। বাধ্য হয়ে নিজের বক্তৃতা থামান রাহুল। তবে গোটা সময়ে কংগ্রেস নেতাকে হাসিমুখেই দেখা যায়।

 স্লোগান শেষ হতে তিনি বলেন, “আপনাদের স্বাগত জানাই। কারণ এটা ঘৃণার বাজারে ভালবাসার দোকান। আসলে এটাই কংগ্রেসের বিশেষত্ব, যে আমরা সকলকেই খুব ভালবাসি। কেউ যদি কিছু বলতে চায়, তাহলে কোনও বাছবিচার না করেই আমরা তাদের কথা শুনে থাকি।” 

তবে এই ঘটনায় কংগ্রেসকে একহাত নিয়ে টুইট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি বলেন, “১৯৮৪ সালে এমন আগুন লাগিয়েছিল, যা এখনও নেভেনি। সেই জন্যই আমেরিকার মাটিতেও হেনস্তার মুখে পড়তে হয়েছে রাহুল গান্ধীকে।” তবে মালব্যের এই মন্তব্যের পালটা দিয়েছে কংগ্রেসও। 

নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ বলেন, “খলিস্তানি স্লোগানের পালটা ভারত জোড়ো স্লোগানও দিয়েছেন উপস্থিত জনটা, কিন্তু সেটা আপনারা শুনতে পাননি। 

যদি তেরঙ্গা হাতে নিয়ে ভারত জোড়ো বলেন, তাহলে আপনারও ভাল লাগবে।” এই মন্তব্য করে কংগ্রেস নেত্রীর দাবি, রাহুলের বিরোধিতা করতে গিয়ে আসলে খলিস্তানিদেরই পাশে দাঁড়াচ্ছেন বিজেপি নেতা।তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন

Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...