'You are very popular', on seeing Modi, Biden hugged him, asked for his autograph - Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

'You are very popular', on seeing Modi, Biden hugged him, asked for his autograph -

 biden demands autograph from modi,pm modi to visit hiroshima for g7 summit,joe biden,pm modi to visit hiroshima for g7,modi and biden share a warm hug,pm modi on relations with biden,modi biden meeting,modi biden hug video,modi meets biden,pm modi joe biden in g7,pm modi meets joe biden,pm autograph sketch,biden greets modi,amit shah on modi popularity,rahul gandhi on gautam adani,pm modi in hiroshima with joe biden,rahul gandhi on modi

‘আপনি তো ভীষণ জনপ্রিয়’, মোদিকে দেখামাত্র জড়িয়ে ধরলেন বাইডেন, চাইলেন অটোগ্রাফ-

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তায় ‘মুগ্ধ’ মার্কিন প্রেসিডেন্টও। তাঁকে জড়িয়ে ধরে চাইলেন অটোগ্রাফও। জি-৭ সম্মেলন উপলক্ষে জাপানে রয়েছেন ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীরা। সেখানে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘হাগ ডিপ্লম্যাসি’ বা ‘আলিঙ্গন কূটনীতি’র ছবি ধরা পড়ে। 

দেখামাত্রই তাঁকে জড়িয়ে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। সম্মেলেনে ফাঁকেই ব্যক্তিগত আলাপচারিতায় মজেছিলেন বাইডেন, মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ। সেখানেই ভারতের প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার প্রসঙ্গ উঠে আসে। আগামী মাসে আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

ওয়াশিংটনে তাঁর নৈশভোজের অনুষ্ঠান রয়েছে। যেখানে প্রবাসী ভারতীয়রা অংশ নেবেন। হাজির থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তিরা। সেই অনুষ্ঠানের টিকিট দ্রুত ফুরিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। মজার ছলে বাইডেন বলেন, 

“আপনি আমার জন্য় বড় সমস্যা তৈরি করছেন। আগামী মাসে ওয়াশিংটনে আমরা আপনাদের জন্য নৈশভোজের আয়োজন করেছি। গোটা দেশের মানুষ সেখানে আসতে চাইছেন। কিন্তু টিকিটই তো নেই। টিকিট সব শেষ হয়ে গিয়েছে।” তাঁর আরও সংযোজন, “আপনি ভাবছেন আমি মজা করছি? 

আমার দেশের প্রতিনিধিদের জিজ্ঞেস করুন। এমন অনেকের থেকে আমি ফোন পেয়েছি যাদের সঙ্গে বহুদিন কোনও যোগাযোগ নেই। তাঁরাও ফোন করে টিকিট চাইছে। অভিনেতা থেকে আত্মীয় সকলেই টিকিটের খোঁজ করছেন। আপনি তো মারাত্মক জনপ্রিয়।” ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা করে বাইডেনের আরও সংযোজন, 

আপনি দেখিয়ে দিয়েছেন গণতন্ত্র কতটা গুরুত্বপূর্ণ। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় এলাকায় আপনি প্রভাব ফেলেছেন। একটা পার্থক্য গড়ে দিয়েছেন।” বাইডেনের সঙ্গে সহমত হন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ। 

বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। ৯০ হাজার দর্শকের সামনে তাঁকে নিয়ে মোতেরা স্টেডিয়ামে ঘুরেছিলেন মোদি। সেই অনুভূতি বাইডেনের সঙ্গে ভাগ করে নেন অ্য়ালবানিজ। 

তারপরই মার্কিন প্রেসিডেন্টে বলেন, “আপনি তো খুব জনপ্রিয়। আমার তো আপনার অটোগ্রাফ নেওয়া উচিত।” তথ্যসূত্র: বাংলানিউজ

Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...