Case against New York Times dismissed, Trump more uncomfortable Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Case against New York Times dismissed, Trump more uncomfortable

donald trump,trump,the new york times,new york times,new york times donald trump,president trump,trump administration,trump presidency,president donald trump,trump working class,trump hush money paymeny,war against islam,trumps best moments,trumps worst moments,trump arrested,trump investigation,the new york times opinion,trump nytimes,donald trump corporations,trump indicted,ny times,trump indictment,the new york times opinion video
নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা খারিজ, আরও অস্বস্তিতে ট্রাম্প

 খারিজ হয়ে গেল ‘নিউইয়র্ক টাইমসে’র বিরুদ্ধে করা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা মামলা। ২০২১ সালে এই মামলা দায়ের হয়েছিল। 

ট্রাম্পের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এনেছিল ওই মার্কিন (টঝ) সংবাদমাধ্যম। এই নিয়ে পুলিৎজারজয়ী সিরিজ রয়েছে তাদের। এই অবস্থায় বছর দুয়েক আগে ট্রাম্প ১০০ মিলিয়ন মার্কিন ডলারের মামলা করেন। সেই মামলাই খারিজ হয়ে গেল নিউ ইয়র্ক সুপ্রিম কোর্টে। 

পাশাপাশি বিচারপতির নির্দেশ এই মামলার সমস্ত খরচ ও আইনি ফি দিতে হবে ট্রাম্পকেই। ঠিক কী অভিযোগ ছিল ট্রাম্পের? তাঁর মামলায় সংবাদপত্রটি ছাড়াও অভিযুক্ত করা হয় তাঁর ভাগ্নি মেরি ট্রাম্পকেও। মেরি ও তিনজন সাংবাদিক মিলে ট্রাম্পের করের রেকর্ড হাতিয়ে নেওয়ার চক্রান্ত করেছিলেন, এটাই ছিল দাবি। 

আদালত সংবাদপত্র ও সেখানে কর্মরত সাংবাদিকদের ছাড় দিলেও এখনও ছাড় দেয়নি মেরি ট্রাম্পকে। স্বাভাবিক ভাবেই আদালতের রায়কে স্বাগত জানিয়েছে নিউইয়র্ক টাইমস। 

উল্লেখ্য, ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি সন্দেহজনক কর স্কিমের মাধ্যমে লাখ লাখ ডলারের মালিক হয়েছেন। যদিও ট্রাম্পের দাবি ছিল তিনি নিজে নিজেই ধনকুবের হয়ে উঠেছেন। ২০১৮ সালে এই সংক্রান্ত তদন্ত শুরু করে নিইইয়র্ক টাইমস। তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন

Comments

Post a Comment