Prime Minister Marin's speech in the Finnish Parliament. Photo: Reuters. Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Prime Minister Marin's speech in the Finnish Parliament. Photo: Reuters.

 ফিনিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী মারিনের ভাষণ। ছবি: রয়টার্স


ইউক্রেনের পরে এ বার ফিনল্যান্ডে হামলা চালাতে পারে রুশ সেনা। সোমবার ফিনল্যান্ড সীমান্তে অদূরে রুশ সুখোই যুদ্ধবিমানের মহড়া শুরুর পরে এমনই আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে রুশ উপ বিদেশমন্ত্রী সের্গেই রয়বকভ বলেছেন, ‘‘নেটো জোটে যোগদানের সিদ্ধান্ত নিয়ে মারাত্মক ভুল করেছে রাশিয়া।’’ এরই মধ্যে সোমবার ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিন সে দেশের পার্লামেন্টে বক্তৃতায় নেটো জোটে যোগদানের জন্য আবেদনের কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার মারিন জানিয়েছিলেন, অবিলম্বে নেটোয় যোগ দিতে আবেদন জানাবেন তাঁরা। জানিয়েছিলেন, সোমবার আনুষ্ঠানিক ভাবে এ বিষয়ে আবেদন জানানো হতে পারে। দিন কয়েক আগে সুইডেনের তরফেও একই ইঙ্গিত দেওয়া হয়েছিল। বিশেষত, ফিনল্যান্ডের এই উদ্যোগ রাশিয়ার নিরাপত্তার পক্ষে বড় আশঙ্কা বলে মনে করছে ভ্লাদিমির পুতিনের সরকার। ফিনল্যান্ডের সঙ্গে প্রায় ১২৮৮ কিলোমিটার সীমান্ত রয়েছে রাশিয়ার। অতীতে দু’দেশের একাধিক বার যুদ্ধও হয়েছে। সম্প্রতি নেটোর যোগদানের ফিনল্যান্ড। নেটোয় যোগ দেওয়া প্রসঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাওলি নীনিস্তো ও প্রধানমন্ত্রী সান্না মারিনের যে যৌথ বিবৃতি প্রকাশ করা হয় তার বয়ান অনুযায়ী, ‘‘নেটোর সদস্যপদ ফিনল্যান্ডের নিরাপত্তা আরও জোরদার করবে। পরিবর্তে নেটোর সদস্য হিসেবে গোটা প্রতিরক্ষা অক্ষটির শক্তি বাড়াবে ফিনল্যান্ডও।

প্রসঙ্গত, চলতি বছরের গোড়ায় নেটোতে যোগদানের ইঙ্গিত দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর পরেই কিভের বিরুদ্ধে সামরিক তৎপরতা শুরু করে মস্কো। ভ্লাদিমির পুতিন সরকারের অভিযোগ, আমেরিকা এবং নেটো গোষ্ঠীভুক্ত দেশগুলি রাশিয়াকে ভৌগোলিক ভাবে ঘিরে ফেলার ছক কষছে। সে কারণেই ইউক্রেন, ফিনল্যান্ড-সহ পড়শি দেশগুলিকে নেটোয় অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু করা হয়েছে।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...