Senjuti Saha on the World Health Organization Committee on Immunization Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Senjuti Saha on the World Health Organization Committee on Immunization

 observer research foundation,covid-19 genomics uk consortium,dr mahipal rathore,current affairs for all exams,current affairs mcqs for all exams,women in cog,orf interviews,september current,banking current affairs,september current affairs 2021,200 september 2021 current affairs mcqs,orf videos,orf online,pathfinder,current affairs,200 current mcqs,current affairs 2021,current affairs mcqs,current affairs today,200 current affairs mcqs
বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকা কমিটিতে সেঁজুতি সাহা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) টিকা বিষয়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বিজ্ঞানী সেঁজুতি সাহা। ডব্লিউএইচওর প্রোডাক্ট ডেভেলপমেন্ট ফর ভ্যাকান্সির অ্যাডভিজরি কমিটির (পিডিভিএসি) ১৭ সদস্যর মধ্যে তিনি একজন। ডব্লিউএইচওর ওয়েবসাইটে পিডিভিএসি কমিটির চেয়ারম্যান ও কো–চেয়ারম্যানসহ ১৭ জন সদস্যর নাম প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) এক ফেসবুক পোস্টে সেঁজুতি সাহা নিজেও এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওই ফেসবুক পোস্টে সেঁজুতি সাহা বলেছেন, ‘ডব্লিউএইচওর পিডিভিএসি কমিটির সঙ্গে প্রথম বাংলাদেশি হয়ে কাজ করার সুযোগ পেয়ে সম্মানিত ও গর্বিত। এটি আমাকে বাংলাদেশ ও এর মতো অন্য দেশগুলোর প্রয়োজনীয়তা নিয়ে কথা বলার সুযোগ দেবে।’ সেঁজুতি আরও বলেন, বাংলাদেশের শিশুরা যেসব রোগে আক্রান্ত হয় সেসব রোগ নিয়ে কাজ করার উদ্দেশ্যেই দেশে এসেছি। 

এর জন্য দরকার নতুন ভ্যাকসিন। এই নিয়োগ সেই লক্ষ্য পূরণে একধাপ এগিয়ে যাওয়া। বিশেষজ্ঞদের নিয়ে গঠিত পিডিভিএসি ডব্লিউএইচওর একটি স্বাধীন কমিটি। এই কমিটির সদস্যরা ডব্লিউএইচওকে সংক্রামক রোগ, ভ্যাকসিন, মনোক্লোনাল অ্যান্টিবডিসহ বিভিন্ন প্রযুক্তির উৎপাদন ও সরবরাহ বিষয়ে পরামর্শ দিয়ে থাকে। 

এ কমিটি নিম্ন এবং মধ্যম আয়ের দেশগুলোর (এলএমআইসি) বিভিন্ন রোগ চিহ্নিত করে থাকে। যেখানে বর্তমানে কোনো ভ্যাকসিন সম্পর্কিত পণ্য নেই, কিন্তু ভ্যাকসিন উন্নয়ন কার্যক্রম চলছে-এমন দেশ ডব্লিউএইচওর মাধ্যমে ভ্যাকসিন তৈরির পণ্য পেতে পারে। পিডিভিএসির লক্ষ্য এলএমআইসি দেশগুলোতে ভ্যাকসিন তৈরির যন্ত্রপাতির প্রসার ঘটানো এবং এসবের সঠিক ব্যবহার নিশ্চিত করা। সেঁজুতি সাহা একজন বাংলাদেশি অণুজীববিজ্ঞানী। 

আণবিক জিনতত্ত্বের এই গবেষক বাংলাদেশের শিশু স্বাস্থ্য গবেষণায় আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তির সমন্বয়ে বর্তমানে বাংলাদেশের চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনে (সিএইচআরএফ) কর্মরত। সেঁজুতি সাহা ও সিএইচআরএফ প্রথমবারের বাংলাদেশের রোগীদের মধ্য থেকে পাওয়া নমুনা থেকে করোনাভাইরাসের পূর্ণাঙ্গ জিনোম বিন্যাসও উন্মোচন করেন। তথ্যসূত্র: রাইজিংবিডি

Comments