রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত
থাইল্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খাওয়ার পর ১৪ যাত্রী নিহত হয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রায়ত্ত পরিবহন কোম্পানি এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় আরো কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পশ্চিম অঞ্চলের প্রাচুয়াপ খিরি খান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম থাইপিবিএস জানায়, দুর্ঘটনা কবলিত বাসটির সামনের অংশ দু’ভাগ হয়ে যায়।
উদ্ধারকর্মিরা বাসটির দুমড়ে মুচড়ে যাওয়ার অংশে আটকাপড়া যাত্রীদের উদ্ধার করেছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কী কারণে বাসটি দুর্ঘটনায় পড়লো তা তদন্ত করে দেখা হচ্ছে।
তথ্যসূত্র: বিডিনিউজ

Comments
Post a Comment