Wildfires in Canada: US capital shrouded in smoke Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Wildfires in Canada: US capital shrouded in smoke

wildfires in canada,canada wildfires,canada wildfires in new york,canada wildfire smoke,wildfire smoke canada,wildfires,canada,canada wildfire,canadian wildfire smoke,fires in canada,wildfire,wildfire smoke,canadian wildfires,where are canada wildfires,canada wildfire season,canada wildfire update,wildfires in canada now,canada wildfire new york,current wildfires in canada,wildfires canada,smoke,canada news,western canada wildfire,canada fires
কানাডায় দাবানল: ধোঁয়ার চাদরে ঢাকা যুক্তরাষ্ট্রের রাজধানী

কানাডার দাবানলে সৃষ্ট দূষিত বাতাস যুক্তরাষ্ট্রের পূবাঞ্চলীয় উপকূলের আরও দক্ষিণে ছড়িয়ে ওয়াশিংটন ডিসিকেও অস্বাস্থ্যকর ধোঁয়াশার চাদরে ঢেকে দিয়েছে; ঘরের ভেতরে থাকতে বাধ্য করেছে দেশটির রাজধানী শহরের অসংখ্য বাসিন্দাকে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে সীমিত গাড়ি চলাচল দেখা গেছে, ট্রেনে ভিড়ও ছিল স্বাভাবিকের তুলনায় কম। 

শহরটির অনেক কোম্পানিই তাদের কর্মীদেরকে বাসা থেকে কাজ করতে বলেছে। পার্ক ও বিনোদন কেন্দ্র, সড়ক নির্মাণ এবং বর্জ্য সংগ্রহসহ অতীব জরুরি নয় পৌরসভার এমন অনেক সেবা বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বেসবল দল ওয়াশিংটন ন্যাশনালস তাদের ঘরের মাঠের খেলা বাতিল করেছে, একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে দেশটির জাতীয় চিড়িয়াখানা। 

সমকামিতার প্রতি সমর্থন জানাতে ‘প্রাইড মান্থ’ এর আয়োজন স্থগিত করেছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। ২০ বছরের বেশি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল আর কখনোই দাবানলের ধোঁয়ায় এভাবে আচ্ছাদিত হয়নি, বলছে বেসরকারি আবহওয়া পূর্বাভাস সংস্থা অ্যাকুওয়েদার। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ নিউ ইংল্যান্ড থেকে সাউথ ক্যারোলাইনা পর্যন্ত, ওহাইও, ইন্ডিয়ানা ও মিশিগানসহ মধ্যপশ্চিমের অনেক এলাকার জন্য বাতাসের মানজনিত সতর্কতা জারি করেছে। 

কানাডার দাবানলের এই ধোঁয়া বৃহস্পতিবার আটলান্টিক মহাসাগরের অপর পাড়ের নরওয়েতও পৌঁছে গেছে বলে স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলে বাতাসে সূক্ষ্ম কণিকার মাত্রার ওপর নজর রাখা বিজ্ঞানীরা জানিয়েছেন। এই ধোঁয়ার কারণে শ্বাসকষ্টজনিত সমস্যা ও অন্যান্য স্বাস্থ্য জটিলতা এড়াতে লাখ লাখ মার্কিন নাগরিককে সম্ভব হলে ঘরের ভেতর থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে ওয়াশিংটনে বাতাসের মান ‘বিপজ্জনক’ পর্যায়ে ছিল বলে সরকারের দেওয়া তথ্যউপাত্তে দেখা  ছে। এক মাস আগে নেব্রাস্কা থেকে ওয়াশিংটন ডিসিতে যাওয়া মারভিন বিনিক বলেছেন, তার ১২ তলার অ্যাপার্টমেন্ট থেকে দাবানলের ধোঁয়ায় রাজধানীকে ছেয়ে যেতে দেখাকে অনেকটাই ‘পরাবাস্তব’ মনে হচ্ছে। “হওয়ার কথা ছিল রৌদ্রজ্জ্বল দিন, কিন্তু আমি আকাশ বা সূর্য কিছুই দেখছি না। 

সাধারণত, ওয়াশিংটন ডিসি বেশ কোলাহলপূর্ণ থাকে, কিন্তু আজ কাজে যাওয়ার সময় বা ফেরার সময় একে ভুতুড়ে শহর মনে হয়েছে,” বলেন কাস্টমার সার্ভিস অফিসে কাজ করা বিনিক, যাকে বৃহস্পতিবার সকাল সকালই বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।গাঢ় ধোঁয়ার চাদরে ঢাকা যুক্তরাষ্ট্রের রাজধানীতে এদিন অনেককে মাস্ক পরে থাকতে দেখা গেছে। ছাইয়ের মতো ঘন ধোঁয়াশা ওয়াশিংটনের মনুমেন্টের উপরের অংশকে অনেকটাই অদৃশ্য করে দিয়েছে। 

“এই সমস্যা শুক্রবার পর্যন্ত থাকতে পারে, আরও খারাপও হতে পারে। আমরা বাসিন্দা ও দর্শনার্থীদের সাবধানতা মেনে চলতে অনুরোধ করছি,” এক টুইটে বলেছেন ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউজার। তথ্যসূত্র: বিডিনিউজ

Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...