Trump convicted of sexual harassment, awarded damages Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Trump convicted of sexual harassment, awarded damages

donald trump,trump,sexual assault,sexual harassment,president trump,donald trump liable sexual abuse,donald trump sexual abuse,sexual abuse,donald trump guilty sexual abuse,donald trump news,trump trial,trump sexual abuse,trump charges,articles of impeachment,trump arrest,donald trump latest news,espionage trump,trump interview,trump news today,donald trump 2024,the damage report,donald trump indictment,donald trump arrested
যৌন হয়রানির দায়ে দোষী সাব্যস্ত ট্রাম্প, ক্ষতিপূরণের রায়

নিউ ইয়র্কের এক ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিং রুমে ১৯৯০ এর দশকে লেখক ই. জিন ক্যারলকে যৌন হয়রানি করার দায়ে আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ম্যানহটন ফেডারেল আদালতের জুরিরা মঙ্গলবার এই রায়ে বলেছেন, অভিযোগকারী ক্যারলকে ‘মিথ্যাবাদী’ আখ্যা দিয়ে তার মানহানিও করেছেন ট্রাম্প। 

এসব অপরাধে ক্যারলকে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে ট্রাম্পকে নির্দেশ দিয়েছে আদালত। রায়ের পর এক বিবৃতিতে ক্যারল (৭৯) বলেছেন, “বিশ্ব আজ চূড়ান্তভাবে সত্যটা জানতে পারল। এই জয় শুধু আমার না, তাদের বিশ্বাস করা হয়নি বলে দুর্ভোগ পোহানো প্রত্যেকটি নারীর।” যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে ফের হোয়াইট হাউজের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য প্রচারণারত ট্রাম্প (৭৬) এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে তার আইনজীবী জোসেফ টাকোপিনা সাংবাদিকদের জানিয়েছেন। 

যৌন হয়রানির দায়ে দোষী সাব্যস্ত ট্রাম্প, ক্ষতিপূরণের রায় বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই দেওয়ানি মামলার বিচার চলাকালে ক্যারল আদালতে দেওয়া সাক্ষ্যে বলেন, ১৯৯৫ অথবা ১৯৯৬ সালে ট্রাম্প ম্যানহ্যাটনের বার্গডর্ফ গুডম্যান ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিং রুমে তাকে ‘ধর্ষণ’ করেছিলেন, এরপর ২০২২ এর অক্টোবরে (ট্রাম্প) তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে ক্যারলের অভিযোগকে ‘পুরোপুরি প্রতারণা’, ‘ধাপ্পাবাজি’ ও ‘মিথ্যা’ আখ্যা দিয়ে তার মর্যাদাহানি করেছেন। রায়ে ট্রাম্পকে যৌন হয়রানির দায়ে জরিমানা করা হলেও ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়নি। 

Trump convicted of sexual harassment, awarded damages

এটি একটি দেওয়ানি মামলা হওয়ায় ট্রাম্পকে জেলে যেতে হবে না। ২৫ এপ্রিল এ মামলার শুনানি শুরু হওয়ার পর ট্রাম্প বিচারের পুরোটা সময় অনুপস্থিত ছিলেন। আদালতের সিদ্ধান্তের পর প্রতিক্রিয়ায় নিজের ট্রুথ সোশ্যাল প্লাটফর্মে ট্রাম্প এ রায়কে ‘অপমান’ হিসেবে বর্ণনা করে বলেছেন, “আমার একেবারেই জানা নেই কে এই নারী।” জুরি দলে ছয়জন পুরুষ ও তিনজন নারী ছিলেন। তারা তিন ঘণ্টারও কম সময়ের মধ্যে একটি সর্বসম্মত রায়ের বিষয়ে সম্মত হন এবং ক্যারলকে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ ও শাস্তিমূলক জরিমানা দিতে ট্রাম্পকে নির্দেশ দেন। 

তবে আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ট্রাম্পকে এই অর্থ পরিশোধ করতে হবে না। এপ্রিলে নির্বাচনী কর্তৃপক্ষের কাছে ট্রাম্পের দেওয়া সম্পদ বিবরণীতে তার এক ডজনের বেশি সম্পত্তির কথা উল্লেখ করে এর প্রত্যেকটি ’৫ কোটি ডলারের বেশি মূল্যের’ বলে জানানো হয়েছে। ২০১৭ থেকে ২০২১ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা ট্রাম্প আগামী বছরের নির্বাচনেও রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী হতে ইচ্ছুক রাজনীতিকদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন। তথ্যসূত্র: বিডিনিউজ

Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...