Those who were 'called' to the cabinet Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Those who were 'called' to the cabinet

 মন্ত্রিসভায় ‘ডাক পেলেন’ যারা
মন্ত্রিসভায় ‘ডাক পেলেন’ যারা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় অর্জন করেছে আওয়ামী লীগ। বুধবার (১০ জানুয়ারি) দলটির নির্বাচিত ২২২ জন নতুন সংসদ সদস্য এরই মধ্যে শপথও নিয়েছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) গঠন হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা। এরই মধ্যে বিদায়ী সরকারের মন্ত্রিসভা থেকে বেশ কয়েকজন মন্ত্রী নতুন মন্ত্রিসভায় শপথ নেওয়ার জন্য মন্ত্রিপরিষদ থেকে ফোন পেয়েছেন। 

এছাড়াও নতুন কয়েকজনও ডাক পেয়েছেন বলে জানিয়েছেন। নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেয়েছেন ২৫ জন। বর্তমান মন্ত্রিসভার সদস্যদের মধ্যে যারা ডাক পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন, আ ক ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, আসাদুজ্জামান খান কামাল, ডা. দীপু মনি, তাজুল ইসলাম, আনিসুল হক, ড. হাছান মাহমুদ, সাধন চন্দ্র মজুমদার, মহিবুল হাসান চৌধুরী, ফরহাদ হোসেন ও ফরিদুল হক খান।

এছাড়াও নতুন করে যারা মন্ত্রিসভায় যুক্ত হতে ডাক পেয়েছেন কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, আবুল হাসান মাহমুদ আলী, আব্দুস শহীদ, র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, মো. আব্দুর রহমান, নারায়ণ চন্দ্র চন্দ, মেজর জেনারেল (অব.) আবদুস সালাম, মো. জিল্লুল হাকিম, সাবের হোসেন চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক ও নাজমুল হাসান পাপন। 

নির্বাচিত এই ২৩ জন সংসদ সদস্য ছাড়াও ২জন টেকনোক্র্যাট (নির্বাচিত সংসদ-সদস্য নন) হিসেবে মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ডাক পেয়েছেন সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমান এবং বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন। 

এছাড়াও মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন ১১ জন। তারা হলেন, বেগম সিমিন হোসেন রিমি, নসরুল আহমেদ পলক, মোহাম্মদ এ আরাফাত, মহিবুর রহমান, খালিদ মাহমুদ চৌধুরী, জাহিদ ফারুক, কুজেন্দ্র লাল ত্রিপুরা, বেগম রুমানা আলী, শফিকুর রহমান চৌধুরী এবং আহসান ইসলাম টিটু। বর্তমান স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মন্ত্রিপরিষদ থেকে ফোন পেয়েছি। 

আল্লাহর ইচ্ছায় আগামীকাল শপথ নিতে যাবো। এ মুহূর্তে আর কিছু বলতে পারছি না।’ আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে যোগাযোগ করলে বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আমন্ত্রণ পেয়েছি। আগামীকাল বঙ্গভবনে যাবো ইনশাল্লাহ। এই মুহূর্তে আর কিছু বলবো না। 

বাকি কথা শপথ নেওয়ার পর বলবো।’ নতুন মন্ত্রিসভায় কে কোন পদ পাচ্ছেন, তা এখনও জানা যায়নি। তবে নতুন মন্ত্রিসভায় ডা. দীপু মনি আবারও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন বলে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের এমনটা ইঙ্গিত দিলেও বলেন, ‘শপথ নেওয়ার পরই মন্ত্রী বিষয়টি সবাইকে অবহিত করবেন।’- বাংলা ট্রিবিউন



Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...