Marijuana consumption is increasing the risk of complex diseases, claims new research, what is that disease? Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Marijuana consumption is increasing the risk of complex diseases, claims new research, what is that disease?

 marijuana,the science of marijuana,effects of marijuana,is marijuana bad for your brain? - anees bahji,cannabis research,ucla cannabis research symposium,marijuana the unbiased truth,chronic disease,recreational marijuana,medical marijuana,research,anxiety and depression association of america,marijuana dispensaries,marijuana effects,nasem national academies of science,marijuana and heart failure,drug consumption,marijuana varities

গাঁজা সেবনে বাড়ছে জটিল রোগের ঝুঁকি, দাবি নতুন গবেষণায়, কী সেই রোগ?

তরুণ প্রজন্মের মধ্যে গাঁজা সেবনের প্রবণতা ক্রমশ বেড়েই চলেছে। অত্যধিক হারে গাঁজা সেবনের ফলে স্কিৎজোফ্রেনিয়ার ঝুঁকি বাড়ে। সাম্প্রতিক একটি গবেষণা এমনটাই জানাচ্ছে।

 ‘সাইকোলজিক্যাল মেডিসিন’ নামক একটি জার্নালে প্রকাশিত এই গবেষণাপত্রটি জানাচ্ছে, ২১ থেকে ৩০ বছর বয়সি পুরুষদের মধ্যে স্কিৎজ়োফ্রেনিয়ার মতো অসুখ দেখা দিচ্ছে। তার অন্যতম কারণ হল গাঁজা সেবন। 

গবেষণা জানাচ্ছে, ১৬ থেকে ৪৯ বছর বয়সি পুরুষদের ক্ষেত্রে এই রোগের নেপথ্য কারণ হিসাবে গাঁজা অন্যতম ভূমিকা পালন করছে। পুরুষদের তুলনায় মহিলাদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম। 

‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল’-এর পরিসংখ্যান অনুসারে, প্রতি ১০ জন গাঁজা সেবনকারীদের মধ্যে ৩ জনের এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কম বয়স থেকেই গাঁজা সেবনের অভ্যাস মস্তিষ্কের বিকাশকে প্রভাবিত করে এবং শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। গাঁজার প্রভাবে বিভিন্ন হরমোন ক্ষরণ ব্যাহত হয়। 

সেরোটোনিনের পরিবর্তন, ডোপামিন এবং হিস্টামিনের পরিবর্তন ধীরে ধীরে এমন জটিল রোগের জন্ম দেয়। ২০২১ সালের একটি গবেষণায় জানা গিয়েছে, ১২ থেকে ১৭ বছর বয়সিদের মধ্যে গাঁজায় আসক্ত হওয়ার প্রবণতা বেশি। 

গাঁজার অন্যতম ‘সাইকোঅ্যাকটিভ’ উপাদান মস্তিষ্কের কার্যকলাপে ব্যাঘাত ঘটায়। অত্যধিক পরিমাণে শরীরে প্রবেশ করার ফলে ধীরে ধীরে তা স্কিৎজ়োফ্রেনিয়ার কারণ হয়ে ওঠে। তথ্যসূত্র: আনন্দবাজারি পত্রিকা

Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...