Bangladesh informed the United States about free and fair elections Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Bangladesh informed the United States about free and fair elections

 free and fair elections,presidenf of the united states,elections 2022,state department,united states department of state,election,department of state,briefing the press,elections,secretary of state,tripura elections 2024,department of state daily press briefing - may 1,bangladesh election 2024

স্থানীয় ও জাতীয় পর্যায়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে যুক্তরাষ্ট্রকে অবহিত করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বুধবার (৩ মে) ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নবম অংশীদার সংলাপে বিষয়টি নিয়ে মার্কিন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ডের সঙ্গে আলোচনা করেন তিনি। সংলাপে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ ইমরানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

যুক্তরাষ্ট্রের পক্ষে রাষ্ট্রদূত পিটার হাস, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ও হোয়াইট হাউসসহ অন্যান্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং বিদেশি পর্যবেক্ষকের অংশগ্রহণ নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিকে মার্কিন পক্ষ স্বাগত জানিয়েছে। 

বৈঠকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির সাম্প্রতিক উন্নতির চিত্র তুলে ধরেন পররাষ্ট্র সচিব। বঙ্গবন্ধু খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানো এবং র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি পুনর্ব্যক্ত করেন তিনি। এর জবাবে মার্কিন পক্ষ কী বলেছে, সেটি উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে। 

ইন্দো-প্যাসিফিক: গত এপ্রিলে ইন্দো-প্যাসিফিক নিয়ে আউটলুক ঘোষণা করে বাংলাদেশ। আউটলুক বিষয়ে মার্কিন পক্ষকে অবহিত করেন পররাষ্ট্র সচিব। এর উত্তরে ভিক্টোরিয়া নুল্যান্ড জানান, দুই দেশের ইন্দো-প্যাসিফিক ডকুমেন্টে অনেক মিল রয়েছে। প্রধানমন্ত্রীর জাপান ও ওয়াশিংটন সফর নিয়েও মার্কিন পক্ষকে অবহিত করেন পররাষ্ট্র সচিব। 

ডিজিটাল নিরাপত্তা আইন: বাংলাদেশ সরকারের ডিজিটাল নিরাপত্তা আইন পুনবির্বেচনার প্রতিশ্রুতির বিষয়টি নিয়ে আলোচনা করেছে ভিক্টোরিয়া নুল্যান্ড। তিনি অধিক মার্কিন বিনিয়োগ আকর্ষণের জন্য বাংলাদেশের শ্রম খাতে সংস্কারের ওপর জোর দেন। 

সাইবার সিকিউরিটি এবং ডাটা প্রটেকশন নিয়ে কাজ করার বিষয়েও উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করে।তথ্যসূত্র: বাংলাট্রিবিউন

Comments

Post a Comment

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...