Protest-violence is not stopping, the French government is stubborn about the pension bill Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Protest-violence is not stopping, the French government is stubborn about the pension bill

 ada derana & the morning investigates,yerba buena center for the arts,the empire of russia from the remotest periods to the present time,john stevens cabot abbott,the people profiles,history of the kingdom of siam,watch the national,cbc news the national,the national,cbc the national,the blue print,history of england from the invasion of julius caesar to the revolution of 1688,the frustrated india,the biography channel,municipal government,session,the tudors
বিক্ষোভ-সহিংসতা থামছেই না, পেনশন বিল নিয়ে অনড় ফ্রান্সের সরকার

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও তার অজনপ্রিয় পেনশন সংস্কার বিলের বিরুদ্ধে প্যারিসে বিক্ষোভকারীদের ময়লার বাক্সে আগুন ও প্রজেক্টাইল ছোড়ার পাল্টায় পুলিশও লাঠিচার্জ করেছে, ছুড়েছে কাঁদুনে গ্যাস। 

মঙ্গলবার রেন, বোহদ্যু, টুলুসের মতো একাধিক শহরের সমাবেশ থেকেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে, নঁতে শহরে একটি ব্যাংকের শাখায় এবং বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়।

বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, পেনশন বিল নিয়ে জনঅসন্তোষ ম্যাঁক্রোবিরোধী বিস্তৃত মনোভাব বিকশিত করলেও গত সপ্তাহের তুলনায় মঙ্গলবার ফ্রান্সজুড়ে তুলনামূলক কম সংঘর্ষ হয়েছে, বেশিরভাগ সমাবেশই মোটাদাগে শান্তিপূর্ণ ছিল।

তবে বিএফএম টিভির লাইভ ফুটেজে প্যারিসে সংঘর্ষে পুলিশের লাঠিচার্জের পর এক ব্যক্তিকে মাটিতে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একই ধরনের ফুটেজ ভাইরাল হয়ে গেছে। 

ওই ব্যক্তির স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে পরে মন্তব্য চাইলেও পুলিশ তাতে সাড়া দেয়নি। এর আগে মঙ্গলবার ফ্রান্সের সরকার ফের পেনশন বিল স্থগিত ও পুনর্বিবেচনায় শ্রমিক-কর্মচারী ইউনিয়নগুলোর দাবি প্রত্যাখ্যান করে। 

যে পেনশন সংস্কার বিল নিয়ে এত হাঙ্গামা সেই বিলটি পাস হয়ে আইনে কার্যকর হলে ফ্রান্সে অবসরের বয়স দুই বছর বেড়ে ৬৪ হবে।

ক্ষিপ্ত শ্রমিক নেতারা বলেছেন, সরকারকে অবশ্যই সংকট থেকে বের হওয়ার পথ খুঁজে বের করতে হবে। আর সরকার বলছে, তারা অন্য অনেক বিষয় নিয়ে ইউনিয়নগুলোর সঙ্গে ‘কথা বলার চেয়েও বেশি কিছু করতে’ আগ্রহী, কিন্তু পেনশন বিল নিয়ে কোনো নড়চড় হবে না।

প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন আগামী সোম ও মঙ্গলবার ইউনিয়নগুলোর প্রতিনিধির সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছেন। জানুয়ারির মাঝামাঝি থেকে হওয়া একের পর এক ধর্মঘট, সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে লাখ লাখ মানুষ এই পেনশন সংস্কার বিলের বিরুদ্ধে তাদের অবস্থান ব্যক্ত করেছে।

 দেশজুড়ে আগামী ৬ এপ্রিল পরবর্তী দফা বিক্ষোভের ডাক দিয়েছে শ্রমিক-কর্মচারী ইউনিয়নগুলো। বিশেষ ক্ষমতা ব্যবহার করে পার্লামেন্টে ভোট ছাড়াই সরকার বিলটি পাসের বন্দোবস্ত করায় বিক্ষোভ জোরাল হয়ে ওঠে। মঙ্গলবার প্যারিসে এক বিক্ষোভকারীর হাতে থাকা ব্যানারে ফ্রান্সের এখনকার মেজাজ উঠে এসেছে।

“ফ্রান্স ক্রুদ্ধ,” বলা হয়েছে ওই ব্যানারে। “বিলটি ম্যাক্রোঁর নানান নীতি নিয়ে ক্ষোভে অনুঘটকের ভূমিকা পালন করেছে,” বলেছেন চাকরিপ্রার্থীদের জন্য প্রতিষ্ঠিত পোল এমপ্লয়ি কার্যালয়ে কাজ করা ৩১ বছর বয়সী ফ্যানি শ্যারিয়ের।

 প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে পেনশন সংস্কারের অঙ্গীকার করা ম্যাক্রোঁ বলেছেন, দেশের অর্থনৈতিক ভারসাম্য বজার রাখতে এই সংস্কার জরুরি হয়ে পড়েছিল। বিরোধী দল ও শ্রমিক-কর্মচারী ইউনিয়নগুলো বলছে, অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখার অন্য পথও আছে।

“আমরা একটি উপায় প্রস্তাব করেছি। কিন্তু আমাদের ফের চুপ করিয়ে দেওয়া হচ্ছে, যা অসহনীয়,” প্যারিসের সমাবেশে সাংবাদিকদের বলেছেন সিএফডিটি ইউনিয়নের প্রধান লরেন বের্জে। তথ্যসূত্র: বিডিনিউজ

Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...