প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
সাধ্যের মধ্যে সেরা পাঁচ ফোন
প্রায় প্রতিদিনই বিশ্বের বাজারে নতুন স্মার্টফোন আসছে। এসব ফোনের মধ্যে যেমন আছে এন্ট্রি লেভেলের ফোন, তেমনি আছে মিডরেঞ্জ ও প্রিমিয়াম সেগমেন্টের ফোন। নানান ফিচারে ভরপুর এসব ফোনের মধ্য থেকে পছন্দসই ফোনটি খুঁজে নিতে পারেন। এজন্য জুলাই মাসে বাজারে আসা পাঁচটি ফোনের খবর জেনে নিন।
আসুস জেনফোন ফাইভ জেড
আসুস জেনফোন ফাইভ জেড ফোনে রয়েছে ৬.২ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লের উপরে একটি কালো নচ রয়েছে। ডিসপ্লের উপরে রয়েছে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন।
আসুস জেনফোন ফাইভ জেড ফোনে রয়েছে ৬.২ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লের উপরে একটি কালো নচ রয়েছে। ডিসপ্লের উপরে রয়েছে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন।
ফোনটির ভেতরে আছে লেটেস্ট লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট। সঙ্গে আছে অ্যাড্রিনো ৬৩০ জিপিইউ। ফোনটি ৬ ও ৮ জিবি র্যাম ভার্সনে পাওয়া যাচ্ছে।
ভিভো নেক্স
এই ফোনের প্রধান আকর্ষণ ফোনের ফুল স্ক্রিন ডিসপ্লে। এতে রয়েছে ৬.৫৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামেলিড ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯.৩:৯। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৯১.২৪%। এই প্রথম কোন ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৯০% এর বেশি হল।

ফোনটি পরিচালনার জন্য আছে লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর। ফোনটি ৮ জিবি র্যামের।
এই ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সরটি ১২ মেগাপিক্সেলের। এর সাথেই আছে চার অ্যাক্সিস অপটিকাল স্টেবিলাইজেশন। আর রয়েছে একটি ৫ মেগাপিক্সেলের সেন্সর। সামনের ক্যামেরাটি ফোনের ভিতর থেকে বেরিয়ে আসে। এই ক্যামেরায় রয়েছে একটি ৫ মেগাপিক্সেল সেন্সর।
স্যামসাং গ্যালাক্সি অন সিক্স
এই ফোনে ব্যবহৃত হয়েছে ইনফিনিটি ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮.৫:৯। এতে রয়েছে একটি ৫.৬ ইঞ্চির এইচডি প্লাস সুপার অ্যামোলিড ডিসপ্লে।
ফোনের ভেতরে রয়েছে একটি এক্সিনোস ৭৮৭০ চিপসেট। এছাড়াও গ্যালাক্সি অন সিক্সে রয়েছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রম।
অপো এ থ্রি এস
এই ফোনে রয়েছে ৬.২ ইঞ্চির আইপিএস এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। এই ডিসপ্লের উপরিভাগে আছে ২.৫ ডি কার্ভড গ্লাস।
এই ফোনে রয়েছে ৬.২ ইঞ্চির আইপিএস এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। এই ডিসপ্লের উপরিভাগে আছে ২.৫ ডি কার্ভড গ্লাস।
ফোনটির ভেতরে আছে স্ন্যাপড্রাগন ৪৫০ চিপসেট। সঙ্গে আছে ২ জিবি র্যাম এবং ১৬ জিবি রম।
নকিয়া থ্রি পয়েন্ট ওয়ান
নকিয়ার এই ফোনে আছে ৫.২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। এতে অক্টাকোর মিডিয়াটেক ৬৭৫০ চিপসেট রয়েছে।
নকিয়ার এই ফোনে আছে ৫.২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। এতে অক্টাকোর মিডিয়াটেক ৬৭৫০ চিপসেট রয়েছে।
ফোনটি ২ জিবি র্যাম এবং ১৬ জিবি রম ভার্সনে পাওয়া যাবে।

Comments
Post a Comment