General Secretary's offensive video leaked, Rajshahi Metropolitan Awami League and allied organizations came to the field Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

General Secretary's offensive video leaked, Rajshahi Metropolitan Awami League and allied organizations came to the field

 politics and government,bangaldesh,information,history,bangldaesh,bangladeah,banlgadesh,automated,bangladesh,vangladesh,banglaedsh,bamgladesh,nangladesh,banhladesh,banglsdesh,bagnladesh,banfladesh,bnagladesh,bangkadesh,banglafesh,bangladedh,demographics,economy,abstract,etymology,geography,babgladesh,bangladesj,bangladesg,bangladrsh,banglasesh,abngladesh,bangladwsh,bsngladesh,bangladehs,wikitube,wikipedia,bangladseh
সাধারণ সম্পাদকের আপত্তিকর ভিডিও ফাঁস, মাঠে নামল রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন

সাধারণ সম্পাদকের আপত্তিকর ভিডিও ফাঁস ইস্যুতে এবার মাঠে নামল রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। প্রথমবারের মতো সমাবেশ করে সাধারণ সম্পাদক ডাবলু সরকারের বহিষ্কারের দাবি করেছেন। সোমবার (২৭ মার্চ) সকালে নগরীর লক্ষ্মীপুর মোড়ে প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ পালিত হয়। 

এতে মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পদে থাকা নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। এই মানববন্ধনে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোজাফফর হোসেন। 

পরিচালনা করেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক। কর্মসূচিতে বক্তারা বলেন, এই ঘটনার পর কেন্দ্র কী ব্যবস্থা নিচ্ছে, সেই অপেক্ষায় তারা এত দিন বসে ছিলেন। কিন্তু কেন্দ্র কোনো ব্যবস্থা নিচ্ছে না দেখে তারা মাঠে নামলেন।

এর আগে ১৭ ফেব্রুয়ারি ডাবলু সরকারের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে বিবস্ত্র অবস্থায় ভিডিও কলে অশ্লীল অঙ্গভঙ্গি করতে দেখা যায় তাকে। ডাবলু সরকার দাবি করেন, ভিডিওতে থাকা ব্যক্তির শরীরের ওপরের অংশ তার। 

তবে নিচের অংশ তার নয়। ভিডিওটি সম্পাদন করা দাবি করে তিনি থানায় মামলা করেন। এই ভিডিও ইস্যুতে ডাবলুর বহিষ্কার দাবিতে প্রথম মাঠে নামেন কিছু নেতা-কর্মী। 

দলীয় কোনো পদে না থাকা এসব নেতা-কর্মীরা ‘সচেতন রাজশাহীবাসী’ ও ‘তৃণমূল আওয়ামী লীগের নেতা-কর্মী’ ব্যানারে সোচ্চার হন। তারা ডাবলু সরকারের বহিষ্কারের দাবি জানান। এ ইস্যুতে প্রথম গত ২ মার্চ ‘সচেতন রাজশাহীবাসীর’ ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হলে ডাবলু সরকারের ভাই শাহনেওয়াজ সরকার সেডু ও জেডু সরকারের নেতৃত্বে হামলা চালানো হয়। তারপরও একই দাবিতে কয়েক দিন কর্মসূচি পালিত হয়। 

তবে এসব কর্মসূচিতে ছিলেন না মহানগর আওয়ামী লীগের পদে থাকা নেতারা। এই ভিডিও নিয়ে তাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করলেও ভয়ে কেউ মুখ খুলছিলেন না, মাঠেও নামছিলেন না। অবশেষে সোমবার (২৭ মার্চ) তারা প্রথমবারের মতো মাঠে নামলেন।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, ‘ডাবলু সরকার আমার কাছে অনুরোধ করেন, আমি যেন পুলিশ কমিশনারকে বলি ভিডিওটি ছড়ানো ঠেকাতে ব্যবস্থা নেওয়ার জন্য। আমি বলেছি, আগে কার্যনির্বাহী কমিটির মিটিং দাও, মিটিংয়ে সিদ্ধান্ত হবে। তিনি মিটিং না দিয়ে নিজের গা বাঁচাতে ভিডিও মিথ্যা দাবি করে মামলা করলেন। এটা মহানগর আওয়ামী লীগের সিদ্ধান্ত নয়। এমন আপত্তিকর ভিডিও সামনে আসার পরে তার উচিত ছিল পদ ছেড়ে দিয়ে আগে নিজেকে নির্দোষ প্রমাণ হয়ে আসা। 

তাহলে আমাদের মুখ রক্ষা পেত। এখন লজ্জায় মুখ দেখাতে পারছি না।’ রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু বলেন, ‘রাজশাহী মহানগর আওয়ামী লীগ সারা দেশের মধ্যে খুবই শক্তিশালী সংগঠন। কিন্তু এখন এই ভিডিও দেখে মানুষ আমাদের ধিক্কার জানাচ্ছে। ছিঃ ছিঃ করছে। আমরা লজ্জায় রাস্তায় বের হতে পারছি না। এখনো সময় আছে। 

নেতৃবৃন্দকে বলব, সবাই মিলে দলের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল ও সভাপতিম-লীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের কাছে চলেন। বিষয়টি তাদেরকেই সুরাহা করে দিতে বলেন।’ কর্মসূচিতে অন্য বক্তারা ডাবলু সরকারের বহিষ্কার দাবি করে বলেন, সামনে সিটি নির্বাচন। এরপর জাতীয় নির্বাচন।

ডাবলু সরকারের নৈতিক স্খলনের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামী নির্বাচনে এর প্রভাব পড়বে। তাই ডাবলু সরকারকে এখনই বহিষ্কার করতে হবে। আর ভিডিওর ব্যাপারে তিনি থানায় মামলা করেছেন। 

পুলিশ ফরেনসিক পরীক্ষা করুক। পরীক্ষায় যদি আসে যে এই ভিডিও সম্পাদন করা তাহলে ডাবলু সরকার সসম্মানে রাজনীতিতে ফিরে আসুক। আর ভিডিও সত্য হলে তার মতো নেতার দরকার নেই। 

কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, শাহাদাৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, শামিমা ইয়াসমিন শিখা, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আইন বিষয়ক সম্পাদক মুসাব্বিরুল ইসলাম,

স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এফএমএ জাহিদ, প্রচার সম্পাদক দিলীপ ঘোষ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আনোয়ার শরিফ, নির্বাহী সদস্য ইউনুস আলী, নগর আওয়ামী লীগের উপদেষ্টাম-লির সদস্য সভাপতি আরিফুল হক কুমার, মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান, স্বেচ্ছাসেবক লীগ নেতা মইনুল ইসলাম মোস্তফা, বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান কালু, ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান রতন, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু প্রমুখ। 

এছাড়াও অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদমহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবদুস সোহেল, মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক সিরাজুম মবিন সবুজ, সাবেক সভাপতি নাঈমুল হুদা রানা, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজীব, রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাসিক দত্ত, নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ, সাবেক ছাত্রনেতা আবু রায়হান মাসুদ, শ্রমিক নেতা আলাউদ্দিন শেখ ভুলু, অ্যাডভোকেট রাশেদুন নবী প্রমুখ।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি ডাবলু সরকারের একটি অশ্লীল ভিডিও নেট দুনিয়ার ছড়িয়ে পড়ে। এছাড়াও বিভিন্ন লোকজনের কাছে হোয়াটসঅ্যাপেও পাঠানো হয় ভিডিওটি। এ ভিডিও ছড়ানোর অভিযোগে গত ১৮ ফেব্রুয়ারি নগরের বোয়ালিয়া মডেল থানায় ডাবলু সরকার ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। 

মামলার এজাহারে তিনি দাবি করেন, একটি অনলাইন পোর্টালের ফেসবুক পেজে কে বা কারা তাঁকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে এডিটিংয়ের মাধ্যমে মিথ্যা, অশ্লীল ভিডিও তৈরি করে ডাবলু সরকারের সম্মানহানি করার চেষ্টা করছে। ডাবলু সরকারের অশ্লীল ভিডিও ভাইরালের পর থেকে তাকে দল থেকে বহিস্কারের দাবি উঠে আওয়ামী লীগ নেতাকর্মীদের পক্ষ থেকে। এর আগে তিন দফায় মানববন্ধন ও বিক্ষোভ করে তাকে বহিস্কারের দাবি জানানো হয়।

Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...