Universal Bangladesh Skip to main content

Posts

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The trial of 2 journalists who reported the death of Masha Amini in Iran has started

ইরানে মাশা আমিনির মৃত্যুর খবর করা ২ সাংবাদিকের বিচার শুরু   তেহরানে পুলিশ হেফাজতে মৃত্যু হওয়া কুর্দি তরুণী মাশা আমিনির খবর সংশ্লিষ্ট কয়েকটি অভিযোগে দুই নারী সাংবাদিকের বিচার শুরু করেছে ইরানের আদালত।  আট মাস ধরে জেলে থাকা সাংবাদিক নিলুফার হামেদি (৩০) ও সাংবাদিক এলাহেহ মোহাম্মাদির (৩৬) বিরুদ্ধে একই ধরনের অভিযোগ থাকলেও তাদের আলাদা আলাদা আদালতে বিচার হচ্ছে বলে জানিয়েছে প্যারিসভিত্তিক একটি বার্তা সংস্থা।  এ দুজনের মধ্যে এলাহেহের বিচার সোমবার থেকে শুরু হয়েছে।  আর নিলুফার হামেদির রুদ্ধদ্বার বিচার মঙ্গলবার থেকে ইরানের একটি বিপ্লবী আদালতে শুরু হয়েছে বলে নিলুফারের স্বামী নিশ্চিত করেছেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  নিরাপত্তা হেফাজতে মাশা আমিনির মৃত্যু গত বছর ইরানকে কয়েক মাস অস্থির করে রেখেছিল।  মুসলিম শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটিতে নারীদের ঘরের বাইরে কঠোর পোশাকবিধি মেনে চলতে হয়;  ওই বিধি ভঙ্গের অভিযোগে ইরানের নীতি পুলিশ মাশা আমিনিকে আটক করেছিল, পরে তাদের হেফাজতে থাকা অবস্থাতেই ওই তরুণীর মৃত্যু হয়।  মাশার মৃত্যু ইরানের সর্বস্তরে ক্ষোভের সঞ্চার করে; এর ধারাবাহ...

Saudi female astronaut sends amazing video of Mecca from space

 মহাকাশ থেকে মক্কার বিস্ময়কর ভিডিও পাঠালেন সৌদি নারী নভোচারী সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও ফেসবুকে ভাইরাল হয়েছে মহাকাশ থেকে মক্কা শহরসহ পবিত্র কাবা ঘরের একটি দৃশ্য।  জানা গেছে, এ ভিডিও মহাকাশ থেকে করেছেন সৌদি আরবের প্রথম নারী নভোচারী রায়ানা বারনাভি। শুক্রবার (২৬ মে) টুইটারে তিনি ভিডিওটি শেয়ার করেন। তার হ্যান্ডেল থেকেই ভিডিওটি ইতোমধ্যে এক দশমিক ৭ মিলিয়ন ভিউ হয়ে গেছে। ভিডিওটি সেখান থেকে ছড়িয়ে পড়েছে ইন্টারনেট জগতে। ভিডিওতে দেখা যাচ্ছে, চারিপাশ অন্ধকারাচ্ছন্ন হলেও কাবা ঘর থেকে বেরুচ্ছে আলোকছটা। অন্ধকারের মধ্যে জ্বলজ্বল করছে পবিত্র কাবার আলোরশ্মি। মহাকাশ থেকে ব্যাপারটি দেখে পৃথিবীর সবার সঙ্গে শেয়ার করতে ভিডিওটি করেন নভোচারী রায়ানা।  টুইটারে সেই ভিডিও পোস্ট করে টুইটবার্তায় লেখেন, ‘আজকের দায়িত্ব শেষ করে আমরা মক্কা মুকাররমার ওপর দিয়ে অতিক্রম করি। আর তা ছিল আলোয় ঝলমল। ’  ভিডিওর ব্যাকগ্রাউন্ডে শোনা যায় এই নভোচারীর কণ্ঠ। তাকে বলতে শোনা যায়, ‘সৌদি আরবকে উজ্জ্বল দেখা যাচ্ছে।  এবার আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন, পবিত্র মক্কা। দেখুন পবিত্র মসজিদুল হারাম। দে...

A new variant of Corona is once again eye-catching in China

  চিনে আবারও চোখ রাঙাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট চিনে আবারও উদ্বেগ সৃষ্টি করছে করোনা ভাইরাস। নতুন ঢেউ মোকাবিলায় টিকাদান বাড়ানোর কথা ভাবছে চীনা প্রশাসন। আশঙ্কা করা হচ্ছে, করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘এক্সবিবি’ জুন মাসে সংক্রমণের শীর্ষে পৌঁছাতে পারে।  আর এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা সাড়ে ছয় কোটিতে পৌঁছাতে পারে।  দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ‘এক্সবিবি’ ভ্যারিয়েন্টের কারণে এ উদ্বেগ দেখা দিয়েছে।  গত বছর চিন তার ‘জিরো কোভিড’ নীতি থেকে সরে আসার পর নতুন ভ্যারিয়েন্টটির সংক্রমণ শুরু হয়।  গত শীতে চিন করোনাসংক্রান্ত কঠোর নীতি তুলে নেয়।  তারপর থেকেই বলা হচ্ছিল, ভাইরাসটির নতুন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব সংক্রমণের সবচেয়ে বড় তরঙ্গ সৃষ্টি করতে পারে। যদিও চীন সরকার দাবি করছে, সাম্প্রতিক উত্থান আগের মতো ভয়াবহ হবে না।  তবে দেশটির জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, করোনায় বয়স্কদের মৃত্যু ঠেকাতে টিকাদান কর্মসূচির প্রয়োজন রয়েছে। পাশাপাশি হাসপাতালগুলোতেও অ্যান্টিভাইরাস সরবরাহ করা প্রয়োজন।  ২০১৯ সালে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর এর বিরুদ্ধে লড়াই করতে ভ্যাকসিন...

Rohingya call for food aid funding shortfall

  রোহিঙ্গাদের খাদ্য সহায়তা তহবিল ঘাটতি পূরণের আহ্বান ঘূর্ণিঝড় মোখায় কয়েক হাজার রোহিঙ্গা তাদের বাসস্থান হারানোর মাত্র কয়েক সপ্তাহ পরেই আরও একবার তহবিল ঘাটতির ধাক্কার মুখোমুখি হচ্ছে।  তহবিল ঘাটতির কারণে জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) তাদের খাদ্য ভাউচারের পরিমাণ কমিয়ে মাত্র ৮ মার্কিন ডলারে (আনুমানিক ৮৬০ টাকা) নিয়ে আসতে বাধ্য হচ্ছে, যা খাবার-প্রতি মাত্র ৯ সেন্ট (আনুমানিক ১০ টাকা)।  ইতোমধ্যেই এই বছরের মার্চে তহবিল ঘাটতির কারণে ডব্লিউএফপি খাদ্য ভাউচারের অর্থ জনপ্রতি প্রতি মাসে ১২ মার্কিন ডলার থেকে ১০ মার্কিন ডলারে কমিয়ে আনতে বাধ্য হয়েছিল। বৃহস্পতিবার (২৫ মে) ডব্লিউএফপি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।  বাংলাদেশে ডব্লিউএফপির রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ও কান্ট্রি ডিরেক্টর ডম স্কালপেল্লি বলেন, আমরা জরুরি ভিত্তিতে সহায়তার জন্য আবেদন করছি, যেন যত দ্রুত সম্ভব আগের মতো সম্পূর্ণ পরিমাণে রেশন দেওয়া যায়। জনপ্রতি সহায়তার পরিমাণ ১২ মার্কিন ডলারের কম হলে তা মারাত্মক পরিণতি ডেকে আনে, বিশেষ করে নারী ও শিশুদের পুষ্টি এবং ক্যাম্পে অবস্থানরত সকল রোহিঙ্গার সুরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে...

The happiest country in the world is Switzerland, the poorest is Zimbabwe

  বিশ্বের সবচেয়ে সুখি দেশ সুইজারল্যান্ড, সবচেয়ে গরিব  বিশ্বের গরিব ও দুর্দশাগ্রস্ত দেশগুলোর তালিকায় শীর্ষে উঠে এসেছে আফ্রিকার দেশ জিম্বাবোয়ে।  তালিকার নীচে রয়েছে সুইজারল্যান্ড, যার অর্থ তার নাগরিকরা সবচেয়ে সুখি।  বুধবার (২৪ মে) প্রকাশিত প্রখ্যাত অর্থনীতিবিদ স্টিভ হ্যানককের তৈরি বার্ষিক দুর্দশা সূচকে (এইচএএমআই) এ তথ্য জানানো হয়। মুদ্রাস্ফীতি, বেকারত্ব, ব্যাংকের সুদের হার-সহ একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে বার্ষিক দুর্দশা সূচক (এইচএএমআই) তৈরি করা হয়।  ইউক্রেন, সিরিয়া ও সুদানের মতো যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোকে পেছনে ফেলে মুদ্রাস্ফীতিতে জর্জরিত জিম্বাবোয়ে অর্থনৈতিক অবস্থার দিক থেকে এক নম্বর দুর্দশাগ্রস্ত দেশ হিসেবে আবির্ভূত হয়েছে।  ক্রমতালিকার জন্য মোট ১৫৭টি দেশকে বিশ্লেষণ করা হয়। তালিকার প্রথম ১৫টি দেশ হল- জিম্বাবোয়ে, ভেনেজুয়েলা, সিরিয়া, লেবানন, সুদান, আর্জেন্টিনা, ইয়েমেন, ইউক্রেন, কিউবা, তুরস্ক, শ্রীলঙ্কা, হাইতি, অ্যাঙ্গোলা, টোঙ্গা ও ঘানা। সুইজারল্যান্ডের পর দ্বিতীয় সুখী দেশ কুয়েত।  তারপরে যথাক্রমে: আয়ারল্যান্ড, জাপান, মালয়েশিয়া, তাইওয়...

Saudi Arabia offers big investment in Bangladesh

  বাংলাদেশে বড় বিনিয়োগের প্রস্তাব সৌদি আরবের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন সৌদি বিনিয়োগ মন্ত্রী খালিদ এ আল-ফালিয়াহ এবং অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রী ফয়সাল আলিব্রাহিম,  স্থিতিশীল সরকার ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ভালো রেকর্ড থাকায় বাংলাদেশে বিভিন্ন খাতে বড় আকারের বিনিয়োগের প্রস্তাব দিয়েছে সৌদি আরব।  দেশটির বিনিয়োগ মন্ত্রী খালিদ এ আল-ফালিয়াহ এবং অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রী ফয়সাল আলিব্রাহিম মঙ্গলবার (২৩ মে) কাতারের রাজধানী দোহায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার অবস্থানরত ভবনে সাক্ষাৎ করার সময় এ প্রস্তাব দেন।  বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দুই মন্ত্রীর বরাত দিয়ে বলেন, বিনিয়োগকারী হিসেবে সৌদি আরব খুব কম ইস্যু দেখে।  প্রথমত, দেশের স্থিতিশীলতা, ব্যবসায়ীরা স্থিতিশীল কিনা, বিনিয়োগের ভবিষ্যৎ। বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ খুবই ভালো এবং সে কারণেই তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার সিদ্ধান্ত নিয়েছেন।  এ সময় প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল উপস্থিত ছিলেন।  মন্ত্রীরা ভ্রাতৃপ্রতিম দেশ হিসাবে বাংলাদেশের প্র...

Marijuana consumption is increasing the risk of complex diseases, claims new research, what is that disease?

  গাঁজা সেবনে বাড়ছে জটিল রোগের ঝুঁকি, দাবি নতুন গবেষণায়, কী সেই রোগ? তরুণ প্রজন্মের মধ্যে গাঁজা সেবনের প্রবণতা ক্রমশ বেড়েই চলেছে। অত্যধিক হারে গাঁজা সেবনের ফলে স্কিৎজোফ্রেনিয়ার ঝুঁকি বাড়ে। সাম্প্রতিক একটি গবেষণা এমনটাই জানাচ্ছে।   ‘সাইকোলজিক্যাল মেডিসিন’ নামক একটি জার্নালে প্রকাশিত এই গবেষণাপত্রটি জানাচ্ছে, ২১ থেকে ৩০ বছর বয়সি পুরুষদের মধ্যে স্কিৎজ়োফ্রেনিয়ার মতো অসুখ দেখা দিচ্ছে। তার অন্যতম কারণ হল গাঁজা সেবন।  গবেষণা জানাচ্ছে, ১৬ থেকে ৪৯ বছর বয়সি পুরুষদের ক্ষেত্রে এই রোগের নেপথ্য কারণ হিসাবে গাঁজা অন্যতম ভূমিকা পালন করছে। পুরুষদের তুলনায় মহিলাদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম।  ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল’-এর পরিসংখ্যান অনুসারে, প্রতি ১০ জন গাঁজা সেবনকারীদের মধ্যে ৩ জনের এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কম বয়স থেকেই গাঁজা সেবনের অভ্যাস মস্তিষ্কের বিকাশকে প্রভাবিত করে এবং শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। গাঁজার প্রভাবে বিভিন্ন হরমোন ক্ষরণ ব্যাহত হয়।  সেরোটোনিনের পরিবর্তন, ডোপামিন এবং হিস্টামিনের পরিবর্তন ধীরে ধীরে এমন জটিল রোগের জন্ম দেয়। ২০২১ সালের একটি গব...