প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
চাঁপাইনবাবগঞ্জে জেএসসি-জিডিসি পরীক্ষা শুরু
https://www.cpagrip.com/show.php?l=0&u=246074&id=27456
রাজশাহী শিক্ষা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে চাঁপাইনবাবগঞ্জে শনিবার ২০১৯ সালের জেএসসি, জিডিসি এবং এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণির সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। এবার চলতি পরীক্ষায় জেলার ৫টি উপজেলার ৩০টি কেন্দ্রে মোট ২৭ হাজার ৫’শ ০২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখা সূত্রে জানা গেছে, এ বছর জেলার ৫টি উপজেলার ২’শ ৫৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১’শ ৫৭ টি জুনিয়র দাখিল ও ৭টি দাখিল (ভোকেশনাল) এ ২০ হাজার ৮’শ ২৭ জন, ৪ হাজার ৮’শ ০৭ জন ও ১ হাজার ৮’শ ৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। জেলার পরীক্ষার্থীদের মধ্যে সদর উপজেলায় জুনিয়র স্কুলে ৬ হাজার ১’শ ৫৬ জন, জুনিয়র দাখিলে ১ হাজার ৪’শ ৫১ জন এবং এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণিতে ৭’শ ৮৭ জন, শিবগঞ্জে জুনিয়র স্কুলে ৭ হাজার ৪’শ ০১, জুনিয়র দাখিলে ১ হাজার ৮’শ ৪৭ এবং এসএসসি ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণিতে ৩’শ ৪০ জন, গোমস্তাপুরে জুনিয়র স্কুলে ৩ হাজার ৭’শ ০৮ জন, জুনিয়র দাখিলে ৭’শ ৫৯ জন এবং এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণিতে ৩’শ ৩৮ জন, নাচোলে জুনিয়র স্কুলে ১ হাজার ৯’শ ৮৩, জুনিয়র দাখিলে ৩’শ ৯১ জন এবং এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণিতে ১’শ ৪৭ জন ও ভোলাহাটে জুনিয়র স্কুলে ১ হাজার ৫’শ ৩৮ জন, জুনিয়র দাখিলে ৩’শ ৪৯ জন এবং এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণিতে ২’শ ৫৬ জন পরীক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে। জেলা শিক্ষা অফিসার মো. আবদুল লতিব জানান, আগামী ১১ নভেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে। তিনি আরো জানান, বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বেশি রাখা হয়েছে।

rajshahi board
ReplyDelete