প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন জমা দিলেন রুহুল আমিন
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রুহুল আমিন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিলের কাছে মনোনয়ন জমা দেন তিনি। রুহুল আমিন বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী করায় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞ। সবাইকে সঙে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।’ জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান বলেন, ‘জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন পত্র তুললেও জমা দিয়েছেন মাত্র একজন। এছাড়া সংরক্ষিত আসনে ৬ জন, সাধারণ সদস্য পদে ২৯ জন মনোনয়ন দাখিল করেছেন।

Comments
Post a Comment