The founding anniversary of A-League was celebrated in a colorful way in Chapainawabganj Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The founding anniversary of A-League was celebrated in a colorful way in Chapainawabganj

 চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।


বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল সাড়ে ৮ টায় জেলা শহরের শহীদ মনিমুল হক সড়কে দলীয় কার্যালয় চত্বরে জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।এরপর বেলা সোয়া ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্ক থেকে বিশাল বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালির অগ্রভাগে বিশাল জাতীয় পতাকা ও দলীয় পতাকা বহন করে। পরে আ’লীগের নেতৃবৃন্দরা বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ শেষে নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনারের পাদদেশে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি মুহা. জিয়াউর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শরিফুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনটির সহ-সভাপতি মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক সাবেক এমপি মোঃ আব্দুল ওদুদ, যুগ্ম সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, জেলা আওয়ামী লীগের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোখলেসুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে সুদীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশ আওয়ামী লীগ বাঙালি জাতির ভাষার আন্দোলন, স্বাধীনতার সংগ্রাম ও মহান মুক্তিযোদ্ধাসহ সকল গণতান্ত্রিক এবং সাধারণ মানুষের ভাত ও ভোটের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্বে সুমহান গৌরব অর্জন করেছে। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে তবেই প্রকৃত অর্থে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। বক্তারা আরো বলেন, দেশে এখনো ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। এসময় উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আব্দুল মতিন, সদর উপজেলা আ.লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ রোকনউজ্জামান, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, উপ-দপ্তর সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোহাঃ আব্দুল আওয়াল গণি জোহা, সাধারণ সম্পাদক এইচ এম ফায়জার রহমান কনক, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ শিকদার, সাধারণ সম্পাদক সাইফ জামান আনন্দসহ আ.লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে, বঙ্গবন্ধুসহ তার পরিবারের অন্যান্য সদস্য, জাতীয় ৪ নেতাসহ অন্যান্য নেতাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া এবং সেইসাথে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে যাঁরা দেশের জন্য আত্মাহুতি দিয়েছে সেসব বীর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। শেষে বিশাল কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...