A 2-year-old child will wake up to know that Divya is alive even after going to the stomach of a water elephant. Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

A 2-year-old child will wake up to know that Divya is alive even after going to the stomach of a water elephant.

 ২ বছরের শিশু জলহস্তির পেটে গিয়েও দিব্যি বেঁচে রইল জানলে শিউরে উঠবেন

জলে কুমির, ডাঙায় বাঘ – সুন্দরবনের জনজীবনে একথা হামেশাই শোনা যায়। আর ভূগোলটা একটু বদলে যদি তাকানো যায় পৃথিবীর অন্য প্রান্তে, আফ্রিকা মহাদেশের দিকে, তাহলে এই কথাই একটু অন্যরকমভাবে শোনা যাবে।

 ওখানকার জীবনে সিংহ, জলহস্তি, বুনো ষাঁড়দের আনাগোনা। একদিকে সিংহের গর্জন তো আরেকদিকে জলহস্তির বিশাল হাঁ-মুখ। পরিসংখ্যান বলছে, আফ্রিকায় প্রতি বছর জলহস্তির হামলায় বেশি মানুষ প্রাণ হারান।

অথচ সিংহকে বেশি বিপজ্জনক বলে মনে করা হয়। কিন্তু তা যে কেবলই একটা ধারণামাত্র, উগান্ডার সাম্প্রতিক ঘটনাই তার প্রমাণ। ২ বছরের এক শিশুকে গিলে ফেলার পর জনতার পালটা হামলার মুখে পড়ে জলহস্তি তাকে উগড়ে দিল! বরাতজোরে প্রাণ বাঁচল শিশুর।

উগান্ডার লেক এডওয়ার্ডে হাড়হিম করা এই ঘটনা এখন সকলের মুখে মুখে ঘুরছে। ঘটনা ঠিক কী ঘটেছিল? উগান্ডার লেক এডওয়ার্ড জলহস্তিদের বাস। খেলতে খেলতে তার সামনে চলে এসেছিল ২ বছরের এক শিশু। তার উপর ঝাঁপিয়ে পড়ে এক জলহস্তি। গিলে ফেলে বাচ্চাটিকে। মাথা, ধড় সমেত জলহস্তির পেটে চলে গিয়েছিল প্রায়। 

চোখের সামনে এসব দাঁড়িয়ে দেখছিলেন লেক এডওয়ার্ডের আশেপাশের বাসিন্দারা। জলজ্যান্ত এক শিশু কীভাবে মৃত্যুর মুখে পড়ল, তা চর্মচক্ষে দেখেও যেন বিশ্বাস করতে পারছিলেন না কেউ। অসহায়ের মতো তাকিয়ে ছিলেন।

এতক্ষণের কাহিনি পড়ে যদি আঁতকে ওঠেন, তাহলে বলতেই হয়, চমকের আরও বাকি। ২ বছরের শিশুকে জলহস্তি ওভাবে গিলে খাচ্ছে – এমন ভয়াবহ দৃশ্যের সামনে দাঁড়িয়ে আতঙ্কে চিল চিৎকার শুরু না করে স্থানীয় এক বাসিন্দা যা করলেন, সে আরেক কাহিনি।

জলহস্তিকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করেন ওই বাসিন্দা। তাতে ভয় পেয়ে যায় বৃহৎ প্রাণীটি। আর সঙ্গে সঙ্গে বাচ্চাটিকে উগড়ে বের করে দিয়েই প্রাণ বাঁচাতে ছুটতে শুরু করে। 

ব্যস, সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে আসে ২ বছরের খুদে। স্থানীয় পুলিশ প্রশাসন জানাচ্ছে, এভাবে শিশুর উপর জলহস্তির আক্রমণ নজিরবিহীন। কোন পরিস্থিতি থেকে সে শিশুটিকে গিলে ফেলছিল, তা এখনও বোঝা যাচ্ছে না। তবে বন্যপ্রাণ বিশেষজ্ঞরা বলছেন, এমনিতে তৃণভোজী জলহস্তি নিরীহ। 

কিন্তু কখনও কখনও খেপে গেলে মারাত্মক। বিশেষত তাদের চারণভূমিতে অন্য কাউকে দেখলে ক্ষিপ্ত হয়ে ওঠে। তখন তার চেয়ে হিংস্র প্রাণী খুব কম দেখা যায়। আর শিশুকে গিলে ফেলা জলহস্তি দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়েই ওই কাজ করেছিল বলে মনে করা হচ্ছে। 

তবে এই পরিস্থিতিতেও ক্রিসপাস বাগোঞ্জা নামে ওই যুবক যেমন সাহসের পরিচয় দিল, তাঁর প্রশংসায় পঞ্চমুখ পুলিশ। আপাতত লেক এডওয়ার্ডে ‘হিরো’ হয়ে গিয়েছেন ক্রিসপাস। তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন

Comments

  1. রাখে আল্লাহ্‌ মারে কে

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...