Missile attack on 36 Houthi bases, 6 'friends' next to America and Britain Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Missile attack on 36 Houthi bases, 6 'friends' next to America and Britain

 

৩৬টি হুথি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, আমেরিকা ও ব্রিটেনের পাশে ৬ ‘বন্ধু’

হুথি ঘাঁটিতে যৌথ অভিযান চালিয়েছে ব্রিটেন এবং আমেরিকার। ইয়েমেনে হুথিদের ৩৬টি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র বর্ষণ করা হয়েছে। গোপন ঘাঁটি চিহ্নিত করে আমেরিকা ও ব্রিটেন আকাশপথে হামলা চালিয়েছে।

 ক্ষেপণাস্ত্র হামলায় তাদের সাহায্য করেছে অস্ট্রেলিয়া, কানাডা, বাহরিন, নেদারল্যান্ডস ডেনমার্ক ও নিউজিল্যান্ড। যৌথ বিবৃতিতে বলা হয়, ‘লোহিত সাগরের আন্তর্জাতিক এবং বাণিজ্যিক জাহাজে হুথিদের লাগাতার হামলার প্রত্যাঘাত। ইয়েমেনের ১৩টি এলাকায় ৩৬টি হুথি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।’ 

ইসরায়েল-হামাস যুদ্ধের পর থেকেই লোহিত সাগরে হুথিদের হামলা বৃদ্ধি পেয়েছে। ইরানের মদদপুষ্ট হুথিদের পক্ষে জানানো হয়, গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে এই হামলা চালানো হচ্ছে। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে হামাসের পক্ষে রয়েছে তারা। বেছে বেছে আক্রমণ শানানো হচ্ছে ইসরায়েলপন্থী বাণিজ্যতরিতে। 

গত দু’মাস ধরে লোহিত সাগরে মার্কিন বাণিজ্যতরিতে হামলা চালিয়েছে ইরানের মদদপুষ্ট হুথি জঙ্গিরা। বিভিন্ন দেশের চোখরাঙানি উপেক্ষা করে লোহিত সাগরে অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে। জর্ডনে সিরিয়া সীমান্তে মার্কিন সেনাঘাঁটিতে হুথিদের হামলার জেরে মৃত্যু হয় তিন মার্কিন সেনার।

আহত হন অনেকেই। হুথির অব্যাহত হামলার প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাণিজ্যের পথে। ইরানের মদদপুষ্ট এই জঙ্গিদের বিরুদ্ধে পালটা আক্রমণ শানালো আমেরিকা ও ব্রিটেন। এবার ১৩টি এলাকায় ৩৬টি হুথি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এর আগে ১১ জানুয়ারি ইয়েমেনে হুথিদের ঘাঁটিতে হামলা চালায় ব্রিটেন ও আমেরিকা। 

হুথিদের অস্ত্রভাণ্ডার খুঁজে বের করতে গোপন অভিযান শুরু করে মার্কিন নৌবাহিনি। তার আগে দক্ষিণ লোহিত সাগরে হুথিদের মিসাইল ও ড্রোন ধ্বংস করে দেয় দুই দেশ। মার্কিন হামলায় ধ্বংস করে দেয়া হয়েছে হুথিদের এক রাডার স্টেশনও। 

জানা গেছে, আন্তর্জাতিক জলসীমায় নজরদারির পাশাপাশি হুথিদের অস্ত্রভাণ্ডার খুঁজে বের করার নির্দেশও দেয়া হয়েছিল নেভি সিলস কমান্ডোদের। ওই অঞ্চলে তল্লাশির পর হুথিদের বড়সড় অস্ত্রভাণ্ডারের খোঁজ পেয়েছে তারা। বাজেয়াপ্ত করা হয় সেই সমরাস্ত্র। 

সেগুলোর মধ্যে ছিল, ইরানে তৈরি ব্যালিস্টিক মিসাইলের অংশ, ক্রুজ মিসাইল, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র-সহ একাধিক অস্ত্রশস্ত্র। এই হাতিয়ারগুলো দিয়েই হুথিরা লোহিত সাগরে হামলা চালাতো বলে অভিযোগ। তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন


Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...