প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ফেরদৌস মহল বালিকা বিদ্যা নিকেতন মিলনায়তনে ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী, ২৬শে মার্চ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে হয়েছে আলোচনা সভা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় শাহাবাজপুর ইউ’পি চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক রানার সভাপতিত্বে, ইব্রাহিম ও মজিবুর রহমানের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) মোহাম্মদ এনামুল হক, সাবেক প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, ও সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা । বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা শাখা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নাজমুল হক শফিউর রহমান টানু আরো উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মী গণ।
উক্ত অনুষ্ঠানে শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউ’পি সদস্যদের হাতে ক্রেষ্ট তুলে দেন বাঙ্গালী জাতির লড়াকু সৈনিক বীর মুক্তিযোদ্ধাগণ।

Comments
Post a Comment