Universal Bangladesh Skip to main content

Posts

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

লাল-সবুজের পতাকার পেছনের গল্প জানালেন মুশফিক

লাল-সবুজের পতাকার পেছনের গল্প জানালেন মুশফিক যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মাদারীপুরে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে ব্যস্ত সময় পার করছেন মুশফিক-তামিম-মাশরাফি-মাহমুদউল্লাহরা। এরই মধ্যে বাংলাদেশের ক্রিকেটের এই তারকারা যে যার অবস্থানে থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জানাতে গিয়ে মুশফিক জানিয়েছেন, বাংলাদেশের লাল-সবুজ পতাকার পিছনের গল্প। মুশফিক নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পতাকার ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমরা অনেকেই আমাদের নিজেদের লাল এবং সবুজ পতাকার পিছনের গল্প জানি না এবং আমি এই বছরের বিজয় দিবসে সেটা শেয়ার করতে চাই। লাল বৃত্তটা বাম দিকে সামান্য সরিয়ে রাখা হয়েছে যাতে উড়ার সময় এটিকে মাঝামাঝি দেখা যায়। এটি বাংলার উদীয়মান সূর্য এবং ১৯৭১ সালের বীর সন্তানদের প্রতীকী বার্তা বহন করে। সবুজ রঙ দিয়ে বোঝানো হয়েছে বাংলাদেশের সবুজ-শ্যামল ভূমির কথা।’ মুশফিক আরও লিখেছেন, ‘আজ আমরা এই পতাকা অনেক গর্বের সাথে ধরে রেখেছি। ১৬ ডিসেম্বর- বিজয় দিবস, যা আমাদ...

চাঁপাইনবাবগঞ্জে জেএসসি-জিডিসি পরীক্ষা শুরু

চাঁপাইনবাবগঞ্জে জেএসসি-জিডিসি পরীক্ষা শুরু https://www.cpagrip.com/show.php?l=0&u=246074&id=27456 রাজশাহী শিক্ষা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে চাঁপাইনবাবগঞ্জে শনিবার ২০১৯ সালের জেএসসি, জিডিসি এবং এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণির সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। এবার চলতি পরীক্ষায় জেলার ৫টি উপজেলার ৩০টি কেন্দ্রে মোট ২৭ হাজার ৫’শ ০২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।  জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখা সূত্রে জানা গেছে, এ বছর জেলার ৫টি উপজেলার ২’শ ৫৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১’শ ৫৭ টি জুনিয়র দাখিল ও ৭টি দাখিল (ভোকেশনাল) এ ২০ হাজার ৮’শ ২৭ জন, ৪ হাজার ৮’শ ০৭ জন ও ১ হাজার ৮’শ ৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।  জেলার পরীক্ষার্থীদের মধ্যে সদর উপজেলায় জুনিয়র স্কুলে ৬ হাজার ১’শ ৫৬ জন, জুনিয়র দাখিলে ১ হাজার ৪’শ ৫১ জন এবং এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণিতে ৭’শ ৮৭ জন, শিবগঞ্জে জুনিয়র স্কুলে ৭ হাজার ৪’শ ০১, জুনিয়র দাখিলে ১ হাজার ৮’শ ৪৭ এবং এসএসসি  ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণিতে ৩’শ ৪০ জন, গোমস্তাপুরে জুনিয়র স্কুলে ৩ হাজার ৭’শ ০৮ ...

rubel picture

rubel picture

PM hints at buying two more Boeings

আরও দুটি বোয়িং কেনার ইঙ্গিত প্রধানমন্ত্রীর বাংলাদেশ এয়ারলাইনসের জন্য আরও দুটি বোয়িং কেনার ইঙ্গিত দিয়েছেন। তিনি জাতীয় পতাকাবাহী সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাত্রীসেবার মান বাড়ানোর আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে বিমানের বহরে চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’–এর যুক্ত হওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন শেখ হাসিনা।  প্রধানমন্ত্রী বলেন, ‘যে বিমানগুলো রয়েছে, সেগুলো ছাড়াও বিমানের বহরে আরও তিনটি ড্যাশ বোম্বাডিয়ার বিমান যোগ হবে। আমরা আরও একটি খবর পেয়েছি যে বোয়িং শিগগিরই তাদের আরও দুটি বিমান বিক্রয় করবে, তা কেউ অর্ডার দিয়ে নেয়নি। সুযোগটা আমরা নেব।’  এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশের রিজার্ভের পরিমাণ ভালো রয়েছে। কাজেই নিজস্ব অর্থে আরও দুটি উড়োজাহাজ ক্রয় করলে সমস্যা হবে না। তিনি যাত্রীসেবা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে যাত্রী পরিবহন বৃদ্ধিতেও বিমান–সংশ্লিষ্টদের মনোনিবেশ করার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, ‘সব সময় আমরা রিজার্ভ হিসাব ক...

DNCC dumping stations without environmental clearance, parliamentary panel recommends closure notice

পরিবেশ ছাড়পত্র ছাড়াই ডিএনসিসির ডাম্পিং স্টেশন, বন্ধের নোটিশ দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির রাজধানীর উপকণ্ঠ সাভারের আমিনবাজার বর্জ্য ডাম্পিং স্টেশন বন্ধ করার নোটিশ দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ ছাড়া পরিবেশ দূষণের দায়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) সর্বোচ্চ জরিমানা করার সুপারিশ করা হয়েছে।  আজ শনিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এই সুপারিশ করে। বৈঠকে মন্ত্রণালয় জানিয়েছে তারা শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেবে।    সংসদীয় কমিটির বৈঠক সূত্র জানায়, আজকের বৈঠকের আগে গত ৪ এপ্রিলও এই ডাম্পিং স্টেশন নিয়ে আলোচনা হয়। পরিবেশ ছাড়পত্র ছাড়াই চলছে এই ডাম্পিং স্টেশনটি। শুরুতে এই প্রকল্পের জন্য ‘স্থানগত ছাড়পত্র‘ পেয়েছিল অবিভক্ত ঢাকা সিটি করপোরেশন। ‘স্থানগত ছাড়পত্র’ হলো কোনো এলাকায় কাজ করার জন্য পরিবেশন অধিদপ্তর থেকে পাওয়া ছাড়পত্র। এরপর পরিবেশগত ছাড়পত্রের প্রয়োজন হয়।  সংসদীয় কমিটির বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, গত এপ্রিলে আমিনবাজারের ডাম্পিং স্টেশন নিয়ে আলোচনার পর পরিবেশ অধিদপ্তর ডিএনসিসিকে ৩টি নোটিশ দে...

Bangladesh cannot defeat Afghanistan

আফগানিস্তানকে হারাতে পারবে না বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের কাছে ২৫ রানে হারল বাংলাদেশ। ১৬৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৩৯ রানে অলআউট হয়েছে স্বাগতিকেরা। চট্টগ্রামে টেস্ট হারের পর এবার টি-টোয়েন্টিতেও আফগানিস্তানের কাছে হারল বাংলাদেশ  টি-টোয়েন্টি ছক্কার খেলা। ৬ উইকেটে ১৬৪ রান তোলার পথে গোটা ইনিংসে ১০ ছক্কা মেরেছে আফগানিস্তান। এ রান তাড়া করতে নেমে ১৯তম ওভার পর্যন্তও কোনো ছক্কা মারতে পারেনি বাংলাদেশ। এ তথ্যটুকুই যথেষ্ট ওভারপ্রতি গড়ে আটের বেশি রান তাড়া করতে নেমে কেমন ব্যাট করেছে বাংলাদেশ। শেষ ওভারের প্রথম বলে মোস্তাফিজুর রহমান ইনিংসের প্রথম ছক্কাটা মারার আগেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে!  সবচেয়ে বড় দৈর্ঘ্যের সংস্করণে হারের পর এবার সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণেও আফগানদের কাছে হারল বাংলাদেশ। ১৯.৪ ওভারে ১৩৯ রানেই গুটিয়েছে বাংলাদেশের ইনিংস। ২৫ রানের এ জয়ে ত্রিদেশীয় সিরিজে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল আফগানিস্তান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গত পাঁচ বছরে আফগানদের বিপক্ষে জয়বঞ্চিত রইল বাংলাদেশ। চট্টগ্রামে টেস্ট হারের পর এবার হার টি-টোয়েন্টিতেও।  তাড়া করতে নেমে লিটন দাসের ...

"Chhatra League has spread a false story, I challenged it.

‘ছাত্রলীগ মিথ্যা গল্প ফেঁদেছে, আমি চ্যালেঞ্জ দিলাম’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেছেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অর্থ ভাগ-বাঁটোয়ারা নিয়ে ছাত্রলীগ তাঁর বিরুদ্ধে মিথ্যা গল্প ফেঁদেছে। এ বিষয়ে তিনি তাদের চ্যালেঞ্জ করেছেন। আর ঘটনা তদন্ত করে দেখার জন্য তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও আচার্যকে অনুরোধ করবেন বলেও জানান।  উপাচার্য বলেন, ‘অর্থ লেনদেনের বিষয়টি বানোয়াট গল্প।  টাকা-পয়সা নিয়ে তাদের সঙ্গে আমার কোনো কথা হয়নি। তারা তাদের মতো করে কাজ করে। তারা কার কাছে কমিশন পায় বা পায় না, তা আমি জানি না। এ বিষয়ে তারা আমাকে ইঙ্গিত দিলে আমি বলি, তোমরা টাকা-পয়সা নিয়ে কোনো আলাপ আমার সঙ্গে করবে না। তোমরা যা চাও, তা তোমাদের মতো করো।’  আজ শনিবার দুপুর ১২টার দিকে উপাচার্য তাঁর বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের প্রথম ধাপের ৪৫০ কোটি টাকার মধ্যে ২ কোটি টাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও কেন্দ্রীয় ছাত্রলীগের মধ্যে ভাগাভাগি করে দেওয়া হয়—এমন খব...