Universal Bangladesh Skip to main content

Posts

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Teacher arrested in Shibganj for trying to molest female student

শিবগঞ্জে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার   শিবগঞ্জে ছাত্রীর শীল্লতাহানির চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছেন এক শিক্ষক। ঘটনাটি ঘটেছে জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর উচ্চবিদ্যালয়ে। গ্রেফতারকৃত শিক্ষক হলেন ওই বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক গোলাম কবির। এ ঘটনায় এলাকার শতাধিক লোক সোমবার বিকাল হতে মঙ্গলবার পর্যন্ত বিক্ষোভ করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক গোলাম কবিরকে শিক্ষার্থী ও অন্য শিক্ষকরা আগে থেকে সন্দেহ করে আসছিলেন। এরই জের ধরে মঙ্গলবার দুপুর ৩ টার দিকে দশম শ্রেণিতে পড়া ওই শিক্ষার্থীকে গোলাম কবির তার কক্ষে ডেকে শীল্লতাহানির চেষ্টা করলে অন্য শিক্ষার্থীরা বিষয়টি টের পেয়ে অবরুদ্ধ করে শিক্ষর্থীরা। স্থানীয় জনতা বিক্ষোভ শুরু করে তাকে গ্রেফতার করে আইননুগ ব্যবস্থা গ্রহণে দাবি জানায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। এ সময় পুলিশের সামনে বিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে শিবগঞ্জ কানসাট মহাসড়কে এলাকাবাসীসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন ও বিভিন্ন ধরনের শ্লোগান দেয়। পুলিশ শরীরচর্চা শিক্ষক কবিরকে থানায় নিয়ে যায়...

Attack on the police from the protest rally of Krishak Dal in Shibganj, 5 injured including the police

 শিবগঞ্জে কৃষকদলের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলা, পুলিশসহ ৫ জন আহত চাঁপাইনবাবগঞ্জের  শিবগঞ্জ  কৃষকদলের বিক্ষোভ সমাবেশ থেকে পুলিশের ওপর হামলায় এক পুলিশসহ পাঁচজন আহত হয়েছে। এসময় বিক্ষোভকারীরা কয়েকটি মোটরসাইকেল ও ব্যাংকের জানালার কাছ ভাঙচুরসহ আশপাশের দোকানপাটে ইটপাটকেল নিক্ষেপ করে।  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার ইসলামি ব্যাংক মোড়ে। জানা গেছে, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা কৃষকদলের ব্যানারে দ্রব্যমুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে শিবগঞ্জ বাজারের ইসলামি ব্যাংক মোড়ের সামনে সমাবেশ করে।  এসময় রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে থানা পুলিশ বিক্ষোভকারীদের রাস্তা ছেড়ে সমাবেশের পরামর্শ দেয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ৫জন আহত হয়। এসময় পাথচারীসহ আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে দিকবিদিক ছুটোছুটি শুরু করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড রাবা...

This time, Israel's operation in the West Bank, 43 casualties

 এবার পশ্চিম তীরে ইসরায়েলের অভিযানে ৪৩ জন হতাহত গাজায় ধারাবাহিক হামলার পর দখলকৃত পশ্চিমতীরের নাবলুস শহরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ফিলিস্তিনের তিন নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন। নিহতদের মধ্যে একজন স্থানীয় সশস্ত্র মিলিশিয়া বাহিনীর কমান্ডার রয়েছেন। খবর আল-জাজিরার।  জানা গেছে, স্থানীয় সময় মঙ্গলবার (৯ আগস্ট) ভোর পাঁচটার দিকে শহরটির একটি বিল্ডিং ঘিরে ফেলে ইসরায়েলি বাহিনী। সেখানে আল-আকসা শহীদ ব্রিগেডের কমান্ডার ইব্রাহিম আল নাবুলসি অবস্থান করছিলেন। এসয়ম তাদের মধ্যে বেশ কয়েক ঘণ্টা লড়াই চলে।  ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের এ অভিযানে ৩০ বছর বয়সী ওই কমান্ডারের পাশাপশি ৩২ বছর বয়সী ইসলাম সাব্বুহ ও হুসাইন জামাল ত্বহা নিহত হয়েছেন। তাছাড়া এ ঘটনায় কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন, যার মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।  অন্যদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১৫ শিশু ও চারজন নারী রয়েছেন। কয়েক দিনের ভয়াবহ হামলায় আহত হয়েছেন তিন শতাধিক ফিলিস্তিনি।  ইসরায়েলের দাবি ইসলামিক জিহাদের ...

Chapainawabganj celebrated the founding anniversary of Swachhasevak League

 চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে বঙ্গবন্ধুর আদর্শে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ তাদের গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী নানান কর্মসূচীর মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৭ জুলাই) সকাল ১০টায় পাঠানপাড়াস্থ শহিদ মনিমুল হক সড়কের দলীয় কার্যালয়ে জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।  পরে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। শেষে টাউন ক্লাবের হল রুমে আলোচনাসভার আয়োজন করা হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহা. আব্দুল আওয়াল গনি জোহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচএম ফায়জার রহমান কনকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা আ.লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, যুগ্ম সম্পাদক অধ্যাপক মো. শরিফুল আলম, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. রোকনউজ্জামান, স্বেচ্ছাসেবক লীগ...

Le Truss has a 90 percent chance of becoming prime minister in the UK election

যুক্তরাজ্যের নির্বাচনে লে ট্রাসের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ বরিস জনসনের উত্তরসূরী হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও এগিয়ে গেলেন লিজ ট্রাস। ফলাফল ঘোষণার সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তার বিজয়ী হওয়ার সম্ভাবনা বেড়ে দাঁড়িয়েছে ৯০ শতাংশে। বেটিং কোম্পানি এসমার্কেটসের তথ্যের ভিত্তিতে এ কথা জানিয়েছে মার্কিন সংবাদামধ্যম ব্লুমবার্গ।  কনজারভেটিভ পার্টির প্রধান এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ছয় সপ্তাহব্যাপী উত্তেজনাপূর্ণ এক প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ও সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক। বাকি প্রতিযোগীদের পেছনে ফেলে চূড়ান্ত ধাপে ১ লাখ ৭৫ হাজার কনজারভেটিভ পার্টির তথা টোরি সদস্যের মন জেতার প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।  আগামী ৫ সেপ্টেম্বর ঘোষণা করা হবে এর ফলাফল। অর্থাৎ সেদিনই জানা যাবে, কে হবেন পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী। এসমার্কেটস বলছে, ঋষি সুনাক এতে বিজয়ী হওয়ার সম্ভাবনা মাত্র ১০ শতাংশ।  বেটিং কোম্পানিটির রাজনৈতিক বাজার বিভাগের প্রধান ম্যাথিউ শ্যাডিক বলেন, শুরুতে প্রতিযোগিতা যখন দুজনের মধ্যে নেমে আস...

Vaccinate 30 students in one syringe

 একটি সিরিঞ্জে 30 জন শিক্ষার্থীকে টিকা দিন ভারতের মধ্য প্রদেশে এক সিরিঞ্জ ব্যবহার করে ৩০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় এক স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রাজ্যের সাগর জেলার একটি স্কুলে ওই ঘটনা ঘটেছে। সেখানে ৩০ জন শিক্ষার্থীকে একটি সিরিঞ্জ ব্যবহার করেই টিকা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।  অথচ একজনকে একটি সিরিঞ্জ ব্যবহার করেই টিকা দিতে হবে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এটা বাধ্যতামূলক করা হয়েছে।  ইতোমধ্যেই দেশটিতে দুইশ কোটি ডোজের বেশি টিকা দেওয়া হয়েছে। এইচআইভির মতো মারাত্মক রোগের বিস্তার এড়াতে ভারতে একটি সিরিঞ্জ ব্যবহার করা হয়ে থাকে।  কিন্তু সরঞ্জামের সংকটের কারণে আগেও একটি সিরিঞ্জ ব্যবহার করেই টিকা দিতে দেখা গেছে।  এদিকে ৩০ শিক্ষার্থীকে এক সিরিঞ্জ দিয়ে টিকা দেওয়া স্বাস্থ্য কর্মকর্তা জিতেন্দ্র রাই জানিয়েছেন, তাকে স্বাস্থ্য দপ্তর একটি মাত্র সিরিঞ্জ দিয়েছিল। আর তিনি নির্দেশনা অনুযায়ীই কাজ করেছেন।  শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের বিষয়টি চোখে পড়...

29 crore rupees, important documents recovered from toilet-cupboard of Arpita's flat

অর্পিতার ফ্ল্যাটের টয়লেট-আলমারি থেকে ২৯ কোটি টাকা, গুরুত্বপূর্ণ নথি উদ্ধার শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে পশ্চিমবঙ্গ রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠজন অর্পিতা মুখোপাধ্যায়ের কলকাতার বেলঘরিয়ার ফ্ল্যাটে অভিযানে প্রায় ২৯ কোটি রুপি ও ৫ কেজি সোনা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)।  বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোরের দিকে বাড়ি থেকে ১০টি ট্রাংক বের করতে দেখা গেছে। অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে সবমিলিয়ে এখন পর্যন্ত প্রায় ৫০ কোটি রুপি উদ্ধার হয়েছে বলে জানা গেছে।  স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতায় ইডির সদর দফতর সিজিও কমপ্লেক্সের লকআপে মন্ত্রী পার্থ ও তার ঘনিষ্ঠজন অর্পিতা। এই ঘটনায় পার্থ অর্পিতাকে জেরা করে একাধিক সম্পত্তির হদিস পেয়েছেন গোয়েন্দারা।  তারই প্রেক্ষিতে বুধবার দিনভর অর্পিতার দ্বিতীয় বাড়িতে অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। ১৮ ঘণ্টার অভিযানে ৫ কেজি সোনার গয়না পেয়েছে ইডি। ইডি সূত্রের খবর, অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটের টয়লেট, আলমারি থেকেও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।  সূত্র জানিয়েছে, অর্পিতার দ্বিতীয় বাসা থেকে উদ্ধা...