Universal Bangladesh Skip to main content

Posts

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Bangladesh informed the United States about free and fair elections

  অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রকে অবহিত করলো বাংলাদেশ স্থানীয় ও জাতীয় পর্যায়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে যুক্তরাষ্ট্রকে অবহিত করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বুধবার (৩ মে) ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নবম অংশীদার সংলাপে বিষয়টি নিয়ে মার্কিন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ডের সঙ্গে আলোচনা করেন তিনি।  সংলাপে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ ইমরানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  যুক্তরাষ্ট্রের পক্ষে রাষ্ট্রদূত পিটার হাস, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ও হোয়াইট হাউসসহ অন্যান্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং বিদেশি পর্যবেক্ষকের অংশগ্রহণ নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিকে মার্কিন পক্ষ স্বাগত জানিয়েছে।  বৈঠকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির সাম্প্রতিক উন্নতির চিত্র তুলে ধরেন পররাষ্ট্র সচিব। বঙ্গবন্ধু খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানো এবং র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার...

Proposal for a 'Special Economic Zone' for US investors only: PM Sheikh Hasina

  কেবল মার্কিন বিনিয়োগকারীদের জন্য একটি ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ করার প্রস্তাব: প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেবল মার্কিন বিনিয়োগকারীদের জন্য একটি ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ করার প্রস্তাব পুনর্ব্যক্ত করে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  তিনি বলেছেন, “আমি আপনাদেরকে আমাদের নবায়নযোগ্যযোগ্য জ্বালানি, জাহাজ নির্মাণ, অটোমোবাইল, ফার্মাসিউটিক্যালস, হালকা ও ভারী যন্ত্রপাতি, রাসায়নিক সার, আইসিটি, সামুদ্রিক সম্পদ এবং চিকিৎসা সরঞ্জাম ইত্যাদিসহ গতিশীল ও সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি “  বাসস জানায়, মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে ‘ইউএস-বাংলাদেশ ইকোনমিক পার্টনারশিপ: শেয়ার্ড ভিশন ফর স্মার্ট গ্রোথ’ শীর্ষক এক্সিকিউটিভ বিজনেস রাউন্ড টেবিলে মূল বক্তব্য উপস্থাপন করেন শেখ হাসিনা। ইউএস চেম্বার অব কমার্সের গ্রেট হলে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত এ অনুষ্ঠানে ইউএস বাংলাদেশ আইটি কানেক্ট পোর্টালেরও উদ্বোধন করেন তিনি।  যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগ...

The World Bank has agreed to give a loan of 225 million dollars to Bangladesh

বাংলাদেশকে ২২৫ কোটি ডলার ঋণ দিতে সম্মত হয়েছে বিশ্বব্যাংক বাংলাদেশকে ২২৫ কোটি ডলার ঋণ দিতে সম্মত হয়েছে বিশ্বব্যাংক। আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ, দুর্যোগ প্রস্তুতি ও পরিবেশ ব্যবস্থাপনার পাঁচটি উন্নয়ন প্রকল্পে এ ঋণ দেওয়া হবে।  সোমবার (১ মে) বিশ্বব্যাংকের সদর দফতরে বাংলাদেশ ও বৈশ্বিক ঋণদাতা সংস্থার মধ্যে এ ঋণচুক্তি স্বাক্ষরিত হয়।  এ সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস উপস্থিত ছিলেন।  পাঁচটি প্রকল্প হলো, রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং প্রজেক্ট (আরআইভিইআর), বাংলাদেশ এনভায়রনমেন্ট সাসটেইনেবলিটি অ্যান্ড ট্রান্সফরমেশন (বিইএসটি), অ্যাকসেলারেটিং ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেড কানেক্টিভিটি ইন ইস্টার্ন সাউথ এশিয়া (এসিসিইএসএস)-বাংলাদেশ ফেজ-১, ফার্স্ট বাংলাদেশ গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট (জিসিআরডি) এবং সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশনান (এসএমএআরটি)। এসব প্রকল্পের মধ্যে অভিযোজন ও ঝুঁকি হ্রাসের জন্যে ৫০০ মিলিয়ন ডলারের ‘রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং প্রজেক্ট রয়েছে যা ‘ডেল্টা প্ল্যান ২১০০’ বাস্তবা...

Great Labor Day was celebrated in Gomstapur of Chapainawabganj

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহান শ্রমিক দিবস পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহান শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গোমস্তাপুর উপজেলা জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগ এবং অটো মালিক ও চালক সমিতির উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  সোমবার সকালে শোভাযাত্রাটি কলোনীমোড়স্থ আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে রহনপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।  পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা অটো মালিক ও চালক সমিতির সভাপতি ও যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম টাইগার।  প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস।  অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রহনপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগের সভাপতি রুবেল হাসান, অটো মালিক ও চালক সমিতির সাধারণ সম্পাদক বাবুল আক্তার, জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলমসহ অন্যরা।

Five people, including an eight-year-old child, were killed in a shooting at a home in Cleveland

  ক্লিভল্যান্ডে একটি বাড়িতে গোলাগুলিতে আট বছরের একটি শিশুসহ পাঁচজন নিহত যুক্তরাষ্ট্রের টেক্সাসের ক্লিভল্যান্ডে একটি বাড়িতে গোলাগুলিতে আট বছরের একটি শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এবিসি নিউজ শনিবার এ খবর প্রচার করেছে।  খবরে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতের দিতে গোলাগুলির এ ঘটনা ঘটে।  হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।  ‘‘স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে ক্লিভল্যান্ড থেকে সান হাকিন্ত কাউন্টি শেরিফের কার্যালয়ে ফোন করে হয়রানির শিকার হওয়ার অভিযোগ করা হয়।  কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ কয়েকটি লাশ দেখতে পান।”  কাউন্টি শেরিফের কার্যালয় থেকে আরো বলা হয়, সন্দেহভাজন হামলাকারী মেক্সিকোর নাগরিক একজন পুরুষ।  যিনি নেশাগ্রস্ত, অস্ত্রধারী এবং পালিয়ে বেড়াচ্ছেন।  এ বিষয়ে জানতে বার্তা সংস্থা রয়টার্স থেকে ক্লিভল্যান্ড পুলিশ ডিপার্টমেন্টে ফোন করা হলেও কোনো সাড়া মেলেনি। এবিসি-র খবরে আরো বলা হয়, পুলিশ নিহতদের নামপরিচয় বা হামলাকারীর সঙ্গে তাদের কী সম্পর্ক ছিল সে বিষয়ে কিছু জানায়নি। তবে বলেছে, নিহত সবাই হ...

Prime Minister Sheikh Hasina has arrived in Washington, USA

  যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটন (যুক্তরাষ্ট্র) থেকে: জাপানে ৪ দিনের দ্বিপাক্ষিক সফর শেষে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি স্থানীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে ওয়াশিংটনের ডালাস বিমানবন্দরে অবতরণ করেন। যুক্তরাষ্ট্র সফর শেষে সেখান থেকে লন্ডন যাবেন তিনি। শুক্রবার (২৮ এপ্রিল) টোকিও সময় বিকেল ৪টা ২০ মিনিটে হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওয়াশিংটনের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।  বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি ওয়াশিংটনের সফরকালীন আবাসস্থলে যাবেন।  যুক্তরাষ্ট্র সফরকালে সোমবার (১ মে) বিশ্বব্যাংক সদরদপ্তরে বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের মধ্যে সম্পর্কের ৫০ বছর উপলক্ষে ‘রিফ্লেকশন অন ৫০ ইয়ার্স অব ওয়ার্ল্ড ব্যাংক-বাংলাদেশ পার্টনারশিপ’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন।  একইদিন প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, ব্যবস্থাপনা পরিচালক ও ভাইস-প্রেসিডেন্টদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। এছাড়া বিশ্ব ব্যাংকের বোর্ড মেম্বারদের সঙ্গে বৈঠক করবেন।  সফরক...

Toll collection on Padma Bridge is Tk 660 crore

  পদ্মা সেতুতে টোল আদায় ৬৬০ কোটি টাকা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২৫ জুন পদ্মা সেতু চালুর পর থেকে এ পর্যন্ত ৬৬০ কোটি টাকা টোল আদায় হয়েছে।  আর মোটরসাইকেল থেকে টোল আদায় হয়েছে ৭৭ লাখ টাকা।  বুধবার (২৬ এপ্রিল) রাজধানীর সেতুভবনে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।  এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পবিত্র ইদুল ফিতরের মতো আগামী ঈদুল আজহার ইদযাত্রাকেও স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে এখন থেকেই প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।  তিনি বলেন, আগামী ইদযাত্রার সঙ্গে যুক্ত হবে গরুর হাট, পশুবাহী গাড়ি ও বৃষ্টি থাকবে।  কাজেই ইদুল ফিতরের চেয়ে ইদুল আজহা আরো চ্যালেঞ্জিং। সে লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।  ওবায়দুল কাদের বলেন, চট্টগ্রামে কর্ণফুলীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্যানেল আগামী সেপ্টেম্বর নাগাদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  গত ২০ এপ্রিল পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল শুরুর পর থেকে এ পর্যন্ত ৭৭ হাজার ম...