চাঁপাইনবাবগঞ্জে সংরক্ষিত আসনের এমপি হতে আ’লীগের নারী নেতাদের দৌড়ঝাঁপ Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

চাঁপাইনবাবগঞ্জে সংরক্ষিত আসনের এমপি হতে আ’লীগের নারী নেতাদের দৌড়ঝাঁপ

চাঁপাইনবাবগঞ্জে সংরক্ষিত আসনের এমপি হতে আ’লীগের নারী নেতাদের দৌড়ঝাঁপ

সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনের পর চাঁপাইবাবগঞ্জের রাজনীতিতে সবচেয়ে আলোচিত বিষয় এখন সংরক্ষিত আসনের এমপি মনোনয়ন। এরই মধ্যে আগ্রহী নারী নেত্রীরা স্থানীয় ও কেন্দ্রে জোর লবিং শুরু করেছেন।
এ আসনে মনোনয়ন দৌড়ে থাকা নারী নেত্রীরা হলেন, জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হালিমা খাতুন, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য ও জেলা পরিষদের সদস্য শাহিদা আকতার রেখা, জেলা পরিষদের সদস্য হোসনে আরা পাখি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রয়াত নেতা অ্যাড. শামসুল হকের মেয়ে অ্যাড.ইয়াসমিন সুলতানা রুমা মনে করেন, সংসদ সদস্যের মূল কাজই হচ্ছে আইন প্রনয়ন, সংসদে যাওয়ার সুযোগ পেলে দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা কাজে লাগাতে পারব। তিনি বলেন, নারীদের স্বাবলম্বী ও রাজনৈতিক সচেতন করে তোলার কাজ করে যাচ্ছি অনেকটা সময় ধরেই। যুব মহিলা লীগ চাঁপাইনবাবগঞ্জের রাজনৈতিক অঙ্গনে সবার কাছেই পরিচিত। নারীরা এখন রাজপথেও সামনে থাকে।
মনোনয়ন দৌড়ে থাকা অন্য তিনজন, হালিমা খাতুন, শাহিদা আকতার রেখা ও হোসনে আরা পাখি জানান, দীর্ঘদিন থেকে রাজনীতির সঙ্গে আছি, নারীদের কল্যাণে কাজ করছি, আগামীতে সুযোগ পেলো সবার জন্য কাজ করব।
মনোনয়ন দৌড়ে থাকা নেত্রীরা সবাই কয়েকদিন থেকে ঢাকায় অবস্থান করছেন, সেই সঙ্গে কেন্দ্রীয় নেতাদের কাছে চালাচ্ছেন জোর তদবির।
এব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আবদুল ওদুদ বলেন, বিশ্বাস করি ৪ বারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্যতার বিচার বিশ্লেষন করে চাঁপাইনবাবগঞ্জে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য নির্বাচিত করবেন।

Comments