উপদেষ্টা পরিষদেও চমক আসছে? Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

উপদেষ্টা পরিষদেও চমক আসছে?

উপদেষ্টা পরিষদেও চমক আসছে?

মন্ত্রিসভায় যেরকম চমক দেয়া হলো। দলের হেভিওয়েট নেতারা মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন। তেমনি কি এবার উপদেষ্টা মণ্ডলীতেও বড় ধরনের চমক আসবে? আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ১৯৯৬ সালে প্রথমবারের মত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদ এত শক্তিশালী ছিল না। কেবল একজন রাজনৈতিক উপদেষ্টা ছিলেন। যিনি রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেন। কিন্তু দ্বিতীয় মেয়াদে ২০০৮ সালে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রী একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করেন। সেই উপদেষ্টা পরিষদে এইচটি ইমাম, ড. আলাউদ্দীন আহমেদ, সৈয়দ মোদাচ্ছের আলী, ড. মশিউর রহমান, ড. গওহর রিজভী, তৌফিক এলাহিসহ স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিদের তিনি উপদেষ্টা হিসেবে নিয়ে আসেন। সেই সময় বিতর্ক উঠেছিল। প্রশ্ন উঠেছিল উপদেষ্টা পরিষদ প্যারালাল মন্ত্রিসভা কিনা। উপদেষ্টা পরিষদ মন্ত্রিদের চেয়েও ক্ষমতাবান ব্যক্তি কিনা।
দেখা গেছে, উপদেষ্টাদের অনেক সময় মন্ত্রীদের নিয়মিত বৈঠকে অংশগ্রহণ নিয়েও বিতর্ক হয়েছিল। কিন্তু আস্তে আস্তে উপদেষ্টাদের ক্ষমতা সীমিত করা হলেও উপদেষ্টা পরিষদ একটি কার্যকর এবং ক্ষমতাবান প্রতিষ্ঠান হিসেবেই দায়িত্ব পালন করেছে। ২০১৪ সালেও আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর উপদেষ্টা পরিষদের তেমন কোন পরিবর্তন হয়নি। কেবলমাত্র অধ্যাপক মোদাচ্ছের আলী এবং আলাউদ্দীন আহমেদকে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেয়া হয়। ইকবাল সোবহান চৌধুরীকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হিসেবে অন্তর্ভূক্ত করা হয়। তবে ২০১৪ সালে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের কার্যক্রম অনেকটা সীমিত হয়ে যায়।
প্রশ্ন হলো যে নতুন সরকার হিসেবে আওয়ামী লীগ আজ যাত্রা করছে। তাতে কি আগের উপদেষ্টারাই প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবে। নাকি উপদেষ্টা পরিষদেও ব্যাপক পরিবর্তন আনা হবে?
আওয়ামী লীগের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, প্রধানমন্ত্রী উপদেষ্টা পরিষদেও একটা বড় ধরনের পরিবর্তন আনতে পারে। বিশেষ করে যে সমস্ত উপদেষ্টাদের কার্যক্রম, ভূমিকা দৃশ্যমান হয়নি। তাদের কার্যক্রম ফলপ্রসু হয়নি। তাদের বদলে নতুন উপদেষ্টা আনার চিন্তাভাবনা রয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে প্রধানমন্ত্রীর এই নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণের পরই দেখা যাবে তার উপদেষ্টা পরিষদে কোন পরিবর্তন আনছেন কিনা। বা সেখানে কোন নতুন মুখ আসছে কিনা।

Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...