রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
১০০ ফুট লম্বা দোসা!
ভারতের পশ্চিমবঙ্গসহ উত্তর-পূর্বের বিশেষ করে উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খন্ড, ওডিশায় সকাল-বিকেলে মানুষ নাশতা করে থাকেন রুটি, পরোটা, লুচি, কচুরি ইত্যাদি দিয়ে। আর এসব তৈরি হয় আটা ও ময়দা দিয়ে। কিন্তু দক্ষিণ ভারতের চিত্র অন্য। তাঁরা খেয়ে থাকেন ইডলি, দইবড়া,দোসা বা ধোসা। এগুলো তৈরি হয় চালের গুঁড়ো ও মাষকলাই ডাল দিয়ে। সেখানে ভোরের নাশতাতেও থাকে ইডলি, দোসা ও বড়া।
এবার দক্ষিণ ভারতের এই প্রিয় খাবার দোসা তৈরিতে বিশ্ব রেকর্ড করেছে তামিলনাড়ু রাজ্যের মাদ্রাজের আইআইটি ক্যাম্পাস। দোসাটি লম্বায় ১০০ ফুট। গত ১১ জানুয়ারি এটি তৈরি করা হয়।
রাজধানী চেন্নাইয়ের হোটেল সরভনা’র প্রধান রাঁধুনি ভিনোদ কুমার তাঁর দলের ৬০ জন রাঁধুনিকে নিয়ে তৈরি করেছেন এই ১০০ ফুট লম্বা দোসা। এর আগে সবচেয়ে বড় দোসা বানানোর রেকর্ড ছিল তেলিঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদ শহরের হোটেল দাসপাল্লার। সেখানে তৈরি হয়েছিল প্রায় ৫৪ ফুট ৮ ইঞ্চি লম্বা দোসা। এবার সেই রেকর্ড ভেঙেছে চেন্নাইয়ের হোটেল সরভনা। তারা এই ১০০ ফুট লম্বা দোসাটি তৈরি করেছে আইআইটি মাদ্রাজ ক্যাম্পাসে। পরে এটি কেটে খাওয়ানো হয় উপস্থিত অতিথি ও দর্শকদের।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে সাড়ে ৩৭ কেজি ঘি, ১০ কেজি চালের গুঁড়ো, ২ কেজি মটর ডাল, ৫০০ গ্রাম ছোলার ডালের গুঁড়ো, ৫০০ গ্রাম নুন এবং সাড়ে নয় লিটার পানি। এটি তৈরির জন্য বানানো হয়েছিল ১০৫ ফুট লম্বা একটি তাওয়া। তাতে দোসাটি বানানোর সময় তাপমাত্রা উঠেছিল ১৮০ থেকে ২০০ ডিগ্রি সেলসিয়াস!

Comments
Post a Comment