এমপি ডা. শিমুলের সঙ্গে শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

এমপি ডা. শিমুলের সঙ্গে শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

এমপি ডা. শিমুলের সঙ্গে শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। গত শুক্রবার রাতে শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজারে এমপি ডা. শিমুলের বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ হয়। এসময় শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সফিকুল ইসলামের নেতৃত্বে এমপি শিমুলকে ফুলের তোড়া উপহার দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মোহা. ইমরান আলী, কোষাধ্যক্ষ এম. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মামুন-উর-রশিদ, দফতর-প্রচার ও সাহিত্য বিষয়ক সম্পাদক রিপন আলি রকি, নির্বাহী সদস্য তৌহিদুল আলম টিয়া, শরিফুল ইসলাম, সদস্য জিয়াউল হক, এইচএম সারওয়ার রফিকসহ অন্যরা। এছাড়া আরো উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, এমপি ডা. শিমুলের ছোট ভাই ও সিএন্ডএফ’র সাবেক সদস্য সচিব সোহেল আহমেদ পলাশ, দূর্লভপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবু আহমদ নজমুল কবীর মুক্ত ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের আওয়ামীলীগ নেতৃকর্মীবৃন্দ।
এ সময় নবনির্বাচিত এমপি ডা. শিমুল বলেন সাংবাদিকরা জাতির দর্পন। তাদের লেখনির মাধ্যমে দেশ ও জাতির ইতিহাস, ঐতিহ্য ও সমস্যবলী আমরা জানাতে পারি। তাছাড়া আওয়ামীলীগ সরকার হলো মিডিয়া বান্ধব। তাই এ সরকারের আমলে মিডিয়ার মর্যদা অক্ষুন্ন থাকবে। তিনি আরো বলেন, আমি অতীতে যেভাবে মিডিয়ার সহযোগিতা পেয়েছি এখনো সেভাবে সহযোগিতা পাবো বলে আশা করি।

Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...