প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
শিবগঞ্জে এক প্রতিবন্ধী যুবক ৪ দিন ধরে নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের এক প্রতিবন্ধী যুবক নিখোঁজ রয়েছে। যুবকটি হচ্ছে, শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ফতেপুর গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে মো. জুয়েল আলী (২৫)। এ ঘটনায় তার পিতা গত ৭ জুলাই শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
ডায়েরীতে উল্লেখ করা হয়, গত ৪ জুলাই সকাল ৯ টায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় তার পরিবার বিভিন্ন স্থানসহ তার আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নেয়। ছেলে ফিরে না আসায় তার পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েছে। হারানোর সময় তার পরনে ছিল হলুদ টি সার্ট, নেভী ব্লু প্যন্ট এবং তার গায়ের রং ফর্সা। তার কেউ সন্ধান পেয়ে থাকলে ০১৭০৬-১৮৩৭৮৬ ও ০১৭৪০-৮৬০৯২৬ এ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

dukhito
ReplyDelete