প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
কৃষিমন্ত্রীকে ড. আব্দুল রাজ্জাককে রাসিক মেয়র লিটনের ফুলেল শুভেচ্ছা
বাংলাদেশ সরকারের কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। গতকাল শুক্রবার বিকেল চারটায় রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে মন্ত্রীর আগমন উপলক্ষে এ শুভেচ্ছা জানান মেয়র।
জানা গেছে, দুই দিনের সফরে আজ বিমানযোগে রাজশাহীতে আসেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। রাজশাহীতে আগমন উপলক্ষে মন্ত্রীকে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান সিটি মেয়র খায়রুজ্জামান লিটন। মেয়র খায়রুজ্জামান লিটনের ফুলেল শুভেচ্ছা জানানোর পর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষে চেয়ারম্যান ড. আকরাম হোসেন চৌধুরী, রাজশাহী জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Comments
Post a Comment