রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
প্রকাশ্য ধুমপানের দায়ে আট জনের জরিমানা
রাজশাহী রেলওয়ে স্টেশনে ধূমপান করার দায়ে আটজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার তাসনীম জাহান আটজনকে দুই হাজার ৫০ টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত চলাকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান বলেন, পাবলিক প্লেসে ধূমপান করা আইনত দ-নীয় অপরাধ। এর ফলে ধূমপায়ী নিজে ক্ষতিগ্রস্তের পাশাপাশি তার আশেপাশে থাকা অধূমপায়ীরাও সমান ক্ষতিগ্রস্ত হন। তাই আটজনকে জরিমানা করা হয়। অভিযান চলাকালে জেলা স্বাস্থ্য কর্মকর্তা শামসুজ্জামান, রাজশাহীর বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট-এসিডি’র অ্যাডভোকেসি অফিসার মো. শরিফুল ইসলাম শামীমসহ পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

No Smoking
ReplyDelete