সংসদের বিরোধীদলীয় নেতা প্রশ্নে কাদের-রওশনের পাল্টাপা Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

সংসদের বিরোধীদলীয় নেতা প্রশ্নে কাদের-রওশনের পাল্টাপা

সংসদের বিরোধীদলীয় নেতা প্রশ্নে কাদের-রওশনের পাল্টাপারওশন এরশাদ, জি এম কাদের।
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরকে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা করার জন্য চিঠি দেওয়ার এক দিন পর স্পিকারকে পাল্টা চিঠি দিয়েছেন দলটির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ। তাতে জি এম কাদেরের চিঠি গ্রহণ না করার অনুরোধ করা হয়েছে। আজ বুধবার বিরোধী দলের উপনেতা রওশন এরশাদের তরফ থেকে স্পিকার শিরীন শারমিন বরাবর ওই চিঠি দেওয়া হয়। জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ মুজিবুল হক প্রথম আলোকে বলেন, জি এম কাদের তাঁকে বিরোধীদলীয় নেতা করার জন্য স্পিকারকে একটি চিঠি দিয়েছিলেন। বিরোধীদলীয় উপনেতার পক্ষ থেকে আজ স্পিকারকে একটি চিঠি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, জি এম কাদেরকে বিরোধীদলীয় নেতা করার জন্য যে চিঠি দেওয়া হয়েছে, তা আনুষ্ঠানিক নয়। কারণ জাতীয় পার্টির সংসদীয় দলের কোনো বৈঠক হয়নি। জি এম কাদেরের চিঠি গ্রহণ না করতে অনুরোধ করা হয়েছে। দলের চেয়ারম্যান জি এম কাদেরকে সংসদের বিরোধীদলীয় নেতা করতে গতকাল মঙ্গলবার স্পিকারকে দলের পক্ষ থেকে চিঠি দেন জি এম কাদের। আজ রাজধানীর গুলশানে রওশন এরশাদের বাড়িতে যান জাতীয় পার্টির সাংসদ আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক, ফখরুল ইমামসহ কয়েকজন। রওশন এরশাদের সঙ্গে এই সাক্ষাৎকে অবশ্য আনুষ্ঠানিক বৈঠক বলতে নারাজ মুজিবুল হক। তিনি প্রথম আলোকে বলেন, ‘কোনো আনুষ্ঠানিক বৈঠক ছিল না। এমনিতেই সাক্ষাৎ করতে গিয়েছিলাম।’ স্পিকারকে দেওয়া জি এম কাদেরের চিঠির বিষয়ে মুজিবুল হক বলেন, ‘আমি সাংসদ, আমি নিজেও জানি না এমন সিদ্ধান্তের বিষয়ে। রওশন এরশাদও জানেন না। তিনি বিরোধী দলীয় উপনেতা। এ কাজটি করে জি এম কাদের ঠিক করেননি।’ এ বিষয়ে জি এম কাদেরের মুঠোফোনে একাধিকবার ফোন করেও কোনো সাড়া পাওয়া যায়নি। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা থাকা অবস্থায় এইচ এম এরশাদ গত ১৪ জুলাই মারা যান। তাঁর স্ত্রী রওশন এরশাদ সংসদে বিরোধীদলীয় উপনেতা। অবশ্য দশম সংসদে রওশন ছিলেন বিরোধীদলীয় নেতা। এরশাদের মৃত্যুর পর তাঁর ভাই জি এম কাদেরকে জাপার চেয়ারম্যান করা হয়। ১৮ আগস্ট দলের এক যৌথ সভায় তাঁকে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হওয়ার প্রস্তাব করেন দলের সাংসদদের কয়েকজন। তাঁরা দলের প্রেসিডিয়ামেরও সদস্য। তবে ওই সভায় দলের জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান ও এরশাদের স্ত্রী রওশন এরশাদ, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার, জিয়াউদ্দিন আহমেদ ও ফখরুল ইমাম উপস্থিত ছিলেন না। 

Comments

Post a Comment

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...