Le Truss has a 90 percent chance of becoming prime minister in the UK election Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Le Truss has a 90 percent chance of becoming prime minister in the UK election

যুক্তরাজ্যের নির্বাচনে লে ট্রাসের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ


বরিস জনসনের উত্তরসূরী হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও এগিয়ে গেলেন লিজ ট্রাস। ফলাফল ঘোষণার সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তার বিজয়ী হওয়ার সম্ভাবনা বেড়ে দাঁড়িয়েছে ৯০ শতাংশে। বেটিং কোম্পানি এসমার্কেটসের তথ্যের ভিত্তিতে এ কথা জানিয়েছে মার্কিন সংবাদামধ্যম ব্লুমবার্গ। কনজারভেটিভ পার্টির প্রধান এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ছয় সপ্তাহব্যাপী উত্তেজনাপূর্ণ এক প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ও সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক। বাকি প্রতিযোগীদের পেছনে ফেলে চূড়ান্ত ধাপে ১ লাখ ৭৫ হাজার কনজারভেটিভ পার্টির তথা টোরি সদস্যের মন জেতার প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। আগামী ৫ সেপ্টেম্বর ঘোষণা করা হবে এর ফলাফল। অর্থাৎ সেদিনই জানা যাবে, কে হবেন পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী। এসমার্কেটস বলছে, ঋষি সুনাক এতে বিজয়ী হওয়ার সম্ভাবনা মাত্র ১০ শতাংশ। বেটিং কোম্পানিটির রাজনৈতিক বাজার বিভাগের প্রধান ম্যাথিউ শ্যাডিক বলেন, শুরুতে প্রতিযোগিতা যখন দুজনের মধ্যে নেমে আসে, তখন ফেভারিট হিসেবে ট্রাসকে ৬০-৪০ রেটিং দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিক‚লতাগুলো তার পক্ষে যাওয়া অব্যাহত রয়েছে। তিনি বলেন, অনেকেই ভবিষ্যদ্বাণী করছিলেন, ঋষি সুনাক ভালো প্রচারক হবেন। কিন্তু ট্রাসের বিতর্কের পারফরম্যান্স সব প্রত্যাশা ছাড়িয়ে গেছে। সরকারপ্রধানের দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে কর কমানোর প্রতিশ্রæতি দিয়েছেন লিজ ট্রাস। ৫০৭ টোরি সদস্যের ওপর এক জরিপ বলছে, গত সপ্তাহে টেলিভিশন বিতর্কে তিনিই ছিলেন সবচেয়ে শক্তিশালী পারফরমার। অন্যান্য বেটিং সাইটগুলোতেও ঋষির তুলনায় অনেক এগিয়ে লিজ ট্রাস। অডসচেকার বলছে, বেটিং কোম্পানি ল্যাডব্রোকস, প্যাডি পাওয়ার এবং উইলিয়াম হিলে তার পক্ষে বাজির দর এখন ১/৮।

অর্থমন্ত্রীর পদ থেকে ঋষি সুনাকের সরে দাঁড়ানো বরিস জনসন সরকারের পতনকে ত্বরান্বিত করেছিল। এতে তার বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন দেখা দেয় দলের অনেক সদস্যের মধ্যে। বেটিং কোম্পানি স্কাইয়ে এখন ঋষির পক্ষে বাজির দর নেমেছে ৬/১ এ।
তথ্যসূত্র: জাগোনিউজ

Comments

Post a Comment

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...