Nachol upazila chairman Abdul Quader was removed due to irregularities, arbitrariness and moral lapse. Skip to main content

Featured Post

https://search.google.com/search-console?utm_source=about-page&resource_id=https://awameleuge.blogspot.com/

 প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না  এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

Nachol upazila chairman Abdul Quader was removed due to irregularities, arbitrariness and moral lapse.

 অনিয়ম স্বেচ্ছাচারিতা এং নৈতিক স্খলন প্রমানিত হওয়ায় নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের অপসারিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : উপজেলা পরিষদের রাজস্ব তহবিল ব্যবহারে অনিয়ম স্বেচ্ছাচারিতা এং নৈতিক স্খলন প্রমানিত হওয়ায় নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশনা দেয়া হয়েছে ওই প্রজ্ঞাপনে। স্থানীয় সরকার বিভাগের অপর এক পত্রে নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শূণ্য ঘোষণা করে সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠানে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে নির্বাচন কমিশনকে। গত ১৯ অক্টোবর রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহবুবা আইরিন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে চেয়ারম্যান আব্দুল কাদের অপসারণ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা পরিষদের রাজস্ব তহবিল ব্যবহারে অনিয়ম ও স্বেচ্ছাচারিতা এবং নৈতিক স্খলনজনিত অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। উপজেলা পরিষদ আইন অনুযায়ী কারণ দর্শানোর নোটিশের প্রেক্ষিতে অভিযুক্ত চেয়ারম্যানের দাখিলকৃত জবাবে আনীত অভিযোগ খ-নের বিষয়ে যথেষ্ট তথ্যপ্রমাণ উপস্থাপনে ব্যর্থ হন। তার বিরুদ্ধে আনীত অভিযোগ উপজেলা পরিষদ আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় তাকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করার সিদ্ধান্তগ্রহণ করা হয়েছে। নাচোল উপজেলার চেয়ারম্যান আব্দুল কাদেরকে স্বীয় পদ থেকে অপসারণ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। চেয়ারম্যান আব্দুল কাদের এর সাথে এবিষয়ে কথা বলতে একধিকবার তার ব্যবহৃত মুঠোফোন নম্বরে ০১৭৯৯-৯৬৪৪৪৪ যোগাযোগ করা হলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার বিভাগে উপ-পরিচালক আনিছুর রহমান মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত কওে বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় হতে আসা প্রজ্ঞাপনটি সন্ধায় হাতে পেয়েছি। মন্ত্রণালয়ের নির্দেশনা ও বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিব খান চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন। প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ নভেম্বর উপজেলা চেয়ারম্যানের কাদেরের সঙ্গে এক নারীর আপত্তিকর অবস্থার ভিডিও ভাইরাল হয়। দৈনিক ভোরের পাতা ও দৈনিক সোনার দেশ সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়। ওই সময় নারী কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত নাচোল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদেরকে দল ও উপজেলা চেয়ারম্যানের পদ থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন করে স্থানীয় উপজেলা আওয়ামী লীগসহ এলাকাবাসী। এছাড়া উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের সরকারি খাদ্য গুদামে গম ও ধান ক্রয়ে দুর্নীতি, উপজেলার উন্নয়ন বরাদ্দের অর্থ লুটপাট, জলাবায়ু পরিবতন তহবিলের অর্থ আত্মসাৎ, প্রায় ৪‘শ সরকারি পুকুর লিজ প্রদানে দুর্নীতির একাধিক সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়। (সূত্রঃ দৈনিক সোনার দেশ আপডেট: অক্টোবর ২৩, ২০২২, ১০:২৩ অপরাহ্ণ)

 

Comments

Post a Comment

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

India is on fire, 40,000 affected by heatstroke, 192 vagrants died in the summer in Delhi!

  দাবদাহে পুড়ছে ভারত, হিটস্ট্রোকে আক্রান্ত ৪০ হাজার, দিল্লিতে গরমে ১৯২ ভবঘুরের মৃত্যু! চলতি গ্রীষ্ম রেকর্ড গরমের সাক্ষী হয়েছে ভারত। দাবদাহের ভয়াবহতা চরমে পৌঁছেছে। দাউদাউ গরমে গত তিন দিনে কেবল দিল্লি, নয়ডাতেই ১৫ জনের মৃত্যুর খবর মিলেছে।  এবার জানা গেল, গত সাড়ে তিন মাসে তপ্ত কড়াইয়ের ভারতে ৪০ হাজার মানুষ হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন!  অন্যদিকে একটি স্বেচ্ছাসেবী সংস্থার দাবি, ১১ থেকে ১৯ জুনের মধ্যে গরমে ১৯২ জন ভবঘুরের মৃত্যু হয়েছে রাজধানীতে।  এদিকে প্রকৃতির খামখেয়ালিপনার সাক্ষী উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি। উত্তর ও মধ্য ভারত যখন বৃষ্টির অপেক্ষায় চাতক, তখন অসম-সহ একাধিক রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।  আবহ বিজ্ঞানীরা বলছেন, এবার ভয়ংকরতম গ্রীষ্মের সাক্ষী গোটা এশিয়াই। ভারতের উত্তরাঞ্চলের রাজ্যগুলিতে গড় তাপমাত্রা ৫০ ডিগ্রির আশপাশে থাকছে।  জলবায়ুর এই পরিবর্তনের জন্য দায়ী মানব সভ্যতা। আরও ভালো করে বললে ‘উন্নয়ন’। গত মার্চের পর থেকেই ক্রমশ অসহনীয় হয়েছে উঠেছে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপামাত্রা।  সূর্যের লেলিহান উনুনে পুড়ে আকাশে উড়তে উড়তে বহু পাখির মৃত্যু হচ্...