At least 89 Russian soldiers killed in Ukrainian missile attack Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

At least 89 Russian soldiers killed in Ukrainian missile attack

 ইউক্রেনের মিসাইল হানায় মৃত অন্তত ৮৯ রুশ সেনা, বিপর্যয়ের নেপথ্যে মোবাইল ফোন

ইউক্রেনের পালটা আক্রমণে মৃত্যু হল ৮৯ জন রুশ সেনার। ডোনেৎস্ক অঞ্চলে রুশ ঘাঁটি লক্ষ্য করে মিসাইল আক্রমণ করে ইউক্রেন। মঙ্গলবার এই ঘটনায় কথা প্রকাশ্যে আসতেই তদন্ত শুরু করে রুশ প্রসাশন। সেখানেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। সামরিক নিয়ম ভেঙে মোবাইল ফোন ব্যবহার করছিলেন রুশ সৈনিকরা। তার জেরেই মিসাইল হামলা চালাতে সফল হয়েছে ইউক্রেন। রুশ সেনার আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। 

মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়, পূর্ব ইউক্রেনে রুশ সেনার অস্থায়ী ক্যাম্পে চারটি মিসাইল ছুঁড়েছে ইউক্রেন। মৃত্যু হয়েছে ৬৩ সেনার। এই ঘটনার বিষয়ে জানতে পেরেই রাশিয়ার অন্দরে প্রবল সমালোচনার মুখে পড়েন ভ্লাদিমির পুতিন। তারপরেই উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক। সমালোচনার মধ্যেই তদন্তের প্রাথমিক রিপোর্ট পেশ করা হয়। 

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, মিসাইল হামলার সাফল্যের অন্যতম প্রধান কারণ ছিল রুশ সেনার মোবাইল ব্যবহার। নিয়ম ভেঙে সেনার একটা বড় অংশ নিয়মিত মোবাইল ব্যবহার করেছে বলেই আক্রমণ চালাতে সুবিধা হয়েছে ইউক্রেনের। মিসাইল ছোঁড়ার আগে সৈনিকদের মোবাইলের মাধ্যমেই তাঁদের গতিবিধি জেনে গিয়েছিল ইউক্রেন। সেনা ছাউনির অবস্থান বুঝে নিয়েই মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে।

সরকারি ভাবে মৃতের সংখ্যা ৮৯ হলেও, বেশ কয়েকটি রুশ সংগঠনের দাবি, মৃতের সংখ্যা শতাধিক। বিপুল সংখ্যক সেনার মৃত্যুর খবর পেয়েই পুতিনের বিরুদ্ধে সমালোচনায় সরব হন রাশিয়ার সাধারণ মানুষ। ইউক্রেন আক্রমণ করার সিদ্ধান্ত কতখানি ভুল, সে নিয়েও সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগরে দেন নেটিজেনরা। যুদ্ধক্ষেত্রে কেন নিয়ম ভঙ্গ হচ্ছে, এই প্রসঙ্গে সাধারণ মানুষের আক্রমণের নিশানায় পড়েন রুশ সেনা কর্তারাও। 

তবে এই হামলার বিষয়ে মুখ খোলেননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবারেই একটি ভিডিও বার্তা দেন তিনি। সেখানে রুশ আগ্রাসনের চেষ্টাকে একহাত নিলেও ইউক্রেনের মিসাইল আক্রমণ নিয়ে কিছুই বলেননি। তবে বিবৃতি দেওয়া হয়েছে ইউক্রেনের সামরিক বিভাগের তরফে। 

তবে গোটা বিষয়টি বেশ লঘু করেই দেখিয়েছে জেলেনস্কির সেনা। বলা হয়েছে, মাকিভকা অঞ্চলে রুশ পরিকাঠামো লক্ষ্য করেই মিসাইল ছোঁড়া হয়েছিল। তাতে হয়তো হাতেগোনা কয়েকজন রুশ সেনার মৃত্যু হয়েছে। মিসাইল উৎক্ষেপণ সংক্রান্ত আর কোনও খবর প্রকাশ করা হয়নি। তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন

Comments

Post a Comment

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...