Heroine in Kolkata's sex village Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Heroine in Kolkata's sex village

কলকাতার যৌনপল্লিতে নায়িকা:

‘লাভ সোনিয়া’ ছবিটি মুক্তি পেয়েছে গত শুক্রবার। এরই মধ্যে ছবিটি একাধিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছে। দেহ ব্যবসা এবং শিশু পাচার নিয়ে ছবির গল্প। একেবারই সত্য ঘটনা। পরিচালনা করেছেন তবরেজ নুরানি। ‘লাভ সোনিয়া’ ছবিতে অভিনয় করেছেন ম্রুনাল ঠাকুর, রিচা চাড্ডা, রাজকুমার রাও, মনোজ বাজপেয়ি ও অনুপম খের। 

 ছবিটি বছর আটেক ধরে গবেষণার পর বানানো হয়েছে। ছবিতে যুক্ত হওয়ার পর অভিনয়শিল্পীরা যৌনকর্মীদের সঙ্গে সময় কাটিয়েছেন, তাঁদের সম্পর্কে জানার জন্য। এরপর নিজের সেই অভিজ্ঞতার কথা বললেন বলিউডের নবাগত নায়িকা ম্রুনাল ঠাকুর। বলিউডে ম্রুনাল ঠাকুরের অভিষেক হলো ‘লাভ সোনিয়া’ ছবির মধ্য দিয়ে।

 তবে ছোট পর্দার অভিনেত্রী হিসেবে জনপ্রিয় তিনি। ‘কুমকুম ভাগ্য’সহ একাধিক সিরিয়ালে কাজ করেছেন এই টেলিসুন্দরী। ‘লাভ সোনিয়া’ ছবিতে ম্রুনাল ঠাকুর একজন যৌনকর্মী। ছবির শুটিং শুরু হওয়ার আগে যৌনকর্মীদের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন তিনি। তাঁদের জীবন খুব কাছ থেকে দেখেছেন। তিনি থেকেছেন কলকাতার রেডলাইট এলাকার সোনাগাছিতে।

‘লাভ সোনিয়া’ ছবির দৃশ্যে ম্রুনাল ঠাকুর যৌনকর্মীদের কাছ থেকে দেখে হতবাক ম্রুনাল ঠাকুর। এই কাজে যুক্ত মেয়েদের প্রতিনিয়ত কত ভয়ংকর পরিস্থিতির মোকাবিলা করতে হয়! ম্রুনাল বলেন, সোনাগাছির এক যৌনকর্মীর সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি।

মেয়েটি ছয় ফুট চওড়া এবং দশ ফুট লম্বা একটা ঘরে থাকে। এই ছোট্ট ঘরে একটা ফোল্ডিং খাট আছে। মেয়েটি তাঁর স্বামী আর কন্যাকে নিয়ে সেই ঘরে থাকে। যখন গ্রাহক আসে, মেয়েটি তখন খাটটি খোলে। আর সেই খাটের নিচে তাঁর স্বামী আর কন্যা থাকে। মেয়েটির কাছে প্রতিদিন ৩০ থেকে ৪০ জন গ্রাহক আসে। 

মেয়েটি জানিয়েছে, বিপাকে পড়ে এভাবে করতে হয়, আর এটাই তাঁর কাজ। ম্রুনাল ঠাকুর আরও বলেন, ‘এ ধরনের ছবির মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করা খুব গর্বের বিষয়।’

‘লাভ সোনিয়া’ ছবির দৃশ্যে ম্রুনাল ঠাকুর
‘লাভ সোনিয়া’ ছবিতে ম্রুনাল ঠাকুর যে চরিত্রে অভিনয় করেছেন তার নাম ‘সোনিয়া’। কিছু মানুষ তাঁকে জোর করে দেহ ব্যবসার কাজে লাগায়। চরিত্রটা ম্রুনালের কাছে খুবই চ্যালেঞ্জিং ছিল। আর সেই চ্যালেঞ্জ ভালোভাবে উতরে দিয়েছেন এই অভিনেত্রী।

Comments