Universal Bangladesh Skip to main content

Posts

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Iraq's camel wins 'beautiful' camel contest

   ‘সুন্দরী’  উট প্রতিযোগিতায়, জয়ী হলো ইরাকের উট সৌদিতে হয়ে গেলো ‘কিং আব্দুল আজিজ ক্যামেলস ফেস্টিভ্যাল।’ এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের ৩২টিরও বেশি উট। তবে প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেছে ইরাকের উট।  গত রোববার প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ১৫টি উট অংশ নেয়। তাদের মধ্যে ৯টি ইরাকের, ২টি মিশরের এবং ইয়েমেন, লিবিয়া, ব্রিটেন ও ভারতের ১টি করে।  ইরাকের ওয়াতবান জাবো আব্বাস আল-রাফি প্রথম হওয়ায় খুবই আনন্দিত। তিনি বলেন, ‘প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি সম্মানিত এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন, এই উৎসব আজ অনেক দেশের অংশগ্রহণে একটি বৈশ্বিক ইভেন্টে পরিণত হয়েছে।’  লিবিয়া থেকে উট নিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন আহমেদ মোহাম্মদ আম্মা কুনেইদি। তিনি দ্বিতীয় হয়েছেন। মিশরের আমর মোহাম্মদ শেবল আল-জারিয়া এবং লোতফি আল-সাইদ ফৌদা তৃতীয় ও চতুর্থ স্থান দখল করেছেন। ইরাকের আরেকজন আবদুল্লাহ বিন দাহি আল-তোবি পঞ্চম স্থান অর্জন করেছেন সুন্দরী প্রেতিযোগিতায়।  লিবিয়ার উট মালিক সমিতির প্রধান আহমেদ মোহাম্মদ বলেন, তিনি এই প্রতিযোগিতায় অংশ ন...

Matia Chowdhury Deputy Leader of the 11th Jatiya Sangsad

 মতিয়া চৌধুরী একাদশ জাতীয় সংসদের উপনেতা আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে একাদশ জাতীয় সংসদের উপনেতা করা হয়েছে।  বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় মতিয়া চৌধুরীকে উপনেতা মনোনীত করা হয়।  সভা শেষে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সমপাদক ড. আবদুস সোবহান গোলাপ সাংবাদিকদের এ তথ্য জানান।  জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকার দলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  ২০০৯ সালের পর টানা তিন মেয়াদে ক্ষমতায় আওয়ামী লীগ। সংসদে দলটির এখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। ২০০৯ সাল থেকে মৃত্যুর আগপর্যন্ত সংসদ উপনেতার পদে আসীন ছিলেন সাজেদা চৌধুরী। গত বছর ১২ সেপ্টেম্বর বর্ষীয়ান এ রাজনীতিবিদ মারা যান। এর পর থেকেই সংসদ উপনেতার পদটি ফাঁকা ছিল।  তথ্যসূত্র: বাংলানিউজ

A grenade entered the body of a Ukrainian soldier, doctors removed it before the explosion

 আস্ত গ্রেনেড ঢুকে গিয়েছিল ইউক্রেনের সৈনিকের দেহে, বিস্ফোরণের আগেই বার করলেন চিকিৎসকেরা রুশ সেনার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধের সময় ইউক্রেনের এক সৈনিকের দেহের ভিতরে ঢুকে যায় একটি গ্রেনেড, যে কোনও মুহূর্তে ফেটে যেতে পারত সেটি। কিন্তু আশ্চর্যজনক ভাবে বিস্ফোরণ হয়নি। আর সেই সুযোগেই অস্ত্রোপচারের মাধ্যমে গ্রেনেড বার করে সৈনিকের প্রাণ বাঁচালেন ইউক্রেনের চিকিৎসকেরা।  ইউক্রেনের বাখমুটের ঘটনা। ইউক্রেনের এক রিজিয়োনাল গভর্নর সেরহাই বরজভ ফেসবুকে ছবি ও ভিডিয়ো প্রকাশ করে জানিয়েছেন গোটা বিষয়টি।  যিনি এই অস্ত্রোপচার করেছেন, তাঁর নাম মেজর জেনারেল আন্দ্রি ভার্বা। চিকিৎসক জানিয়েছেন, আক্রান্ত সৈনিকের দেহে একটি ‘ভিওজি’ গ্রেনেড ঢুকে গিয়েছিল। এই গ্রেনেড ‘অ্যাসল্ট রাইফেল’ থেকে ছোঁড়া হয়। কিন্তু সৈনিকের দেহে ঢুকেও ফাটেনি সেটি।  চিকিৎসক জানিয়েছেন, স্ক্যান করে গ্রেনেডটি খুঁজে পাওয়া মাত্র কিছুটা হলেও ঘাবড়ে গিয়েছিলেন তাঁরা। কারণ সাধারণত যে উপায়ে দেহের ভিতরে থাকা কোনও বিস্ফোরকের টুকরো বার করা হয়, সেই পদ্ধতি বার করা যাচ্ছিল না এই গ্রেনেডটি। কারণ বিন্দুমাত্র নাড়া পড়লে, ফেটে যেতে পারত গ্রেনেডটি।  ফেস...

Bangabandhu's homecoming day today

 বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ আজ ১০ জানুয়ারি। বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭২ সালের এই দিনে আমাদের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বন্দিদশা হতে মুক্তিলাভ করে রক্তস্নাত ও যুদ্ধ-বিধ্বস্ত সদ্য স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন সগৌরবে। ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর বাহনে চেপে মুক্ত বিহঙ্গের ন্যায় প্রিয় মাতৃভূমিতে অবতরণ করেন বাংলার এই অবিসংবাদিত নেতা।  তেজগাঁও বিমানবন্দরে বঙ্গবন্ধুর পদার্পণের সঙ্গে সঙ্গে সৃষ্টি হয় এক আবেগঘন ও আনন্দমুখর মুহূর্ত। একদিকে মুক্তিযুদ্ধ চলাকালে স্বজন হারানোর বেদনা ও শোক, অন্যদিকে নানা শংকা ও হতাশার মাঝে আশার আলো হিসাবে আগমন ঘটে প্রিয়নেতার। তাই বিমানবন্দর হতে সোহরাওয়ার্দী উদ্যানের সভামঞ্চ পর্যন্ত দেখা দেয় জনসমুদ্রের ঢেউ। সর্বকালের সর্ববৃহৎ এই সমাবেশে বঙ্গবন্ধু যে ভাষণ প্রদান করেন, তা ছিল খুবই হৃদয়স্পর্শী ও উদ্দীপনামূলক। ৭ই মার্চ ১৯৭১ সালে যেখানে দাঁড়িয়ে তিনি স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন, এ দিন একই স্থানে তিনি শ্মশান বাংলাকে সোনার বাংলায় পরিণত করতে অর্থনৈতিক মুক্তির জন্য দীর্ঘমেয়াদি সংগ্রামের আহ্বান জানা...

12 killed in California natural disaster

  ক্যালিফোর্নিয়ায় প্রাকৃতিক দুর্যোগে ১২ মৃত্যু যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গত ১০ দিনে প্রবল ঝড় ও ব্যাপক বৃষ্টিপাতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে এবং চার লাখের বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।  অঙ্গরাজ্যটি আরও তীব্র প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য রোববার প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগের আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, ক্যালিফোর্নিয়ার উত্তর ও মধ্যাঞ্চল এখনও ঘূর্ণিঝড়ের ‘অবিরাম মিছিলের’ পথে রয়েছে আর সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত এ পরিস্থিতি বজায় থাকবে। মহাসাগর থেকে আসা ঘন জলীয়বাষ্পের বায়ুবাহিত একটি ব্যাপক স্রোত যাকে ‘বায়ুম-লীয় নদী’ বলা হচ্ছে এবং বোম্ব সাইক্লোন নামে পরিচিত ঘূর্ণিঝড়ের শক্তিসম্পন্ন নিম্নচাপ চক্র একসঙ্গে সক্রিয় থাকার ফলে গত সপ্তাহজুড়ে ক্যালিফোর্নিয়ায় ধ্বংসাত্মক বন্যা ও রেকর্ড তুষারপাত হয়।  সর্বশেষ ঝড়গুলোকে জলবায়ু পরিবর্তনের ফলে উষ্ণ হয়ে ওঠা সাগর ও বায়ুমন্ডলীয় তাপমাত্রার ফলাফল হিসেবে দেখা হচ্ছে।  এক সংবাদ সম্মেলনে ক্যালিফোর্নিয়ার প্রাকৃতিক সম্পদ মন্ত্রী ওয়েড ক্রোফুট বলেছেন, “জল...

NASA's giant satellite will crash into the earth! Spreading sensation

 নাসার দৈত্যাকার উপগ্রহ আছড়ে পড়বে পৃথিবীতে! ছড়াচ্ছে চাঞ্চল্য ভেঙে পড়তে চলেছে নাসার (NASA) ৩৮ বছরের পুরনো কৃত্রিম উপগ্রহ। যাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রবিবার রাত থেকে সর্বোচ্চ ১৭ ঘণ্টার মধ্যেই ওই উপগ্রহের ধ্বংসাবশেষ আছড়ে পড়বে বলেই জানিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা।  তবে আদৌ কি এই ঘটনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু আছে? এবিষয়ে স্বস্তির উত্তর হল, না। নাসা জানিয়েছে, ওই উপগ্রহের ধ্বংসাবশেষ কারও মাথার উপরে ভেঙে পড়ার সম্ভাবনা ৯ হাজার ৪০০-তে ১! সুতরাং বোঝাই যাচ্ছে, কোনও দুর্ঘটনার সম্ভাবনা ক্ষীণতর।  তাছাড়া ৫ হাজার ৪০০ পাউন্ড তথা ২ হাজার ৪৫০ কেজির ওই উপগ্রহের অধিকাংশ অংশই মাটিতে পড়ার আগে পুড়ে ছাই হয়ে যাবে। যেটুকু অংশ ভূপৃষ্ঠে আছড়ে পড়বে, তা খুবই কম।  ঠিক কোথায় আছড়ে পড়তে পারে ওই উপগ্রহ? বিজ্ঞানীরা জানাচ্ছেন, আফ্রিকা, এশিয়ার মধ্য প্রাচ্য কিংবা উত্তর ও দক্ষিণ আমেরিকার পূর্ব কিংবা পশ্চিম অংশের কোথাও ভেঙে পড়বে নাসার পরিত্যক্ত উপগ্রহটি। ‘দ্য আর্থ রেডিয়েশন বাজেট স্যাটেলাইট’ তথা EBRS নামের ওই উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়েছিল ১৯৮৪ সালে। যদিও সেটির কর্মক্ষম থাকার কথা ছিল ২ বছর, তবুও ২০০৫ সাল পর্...

Cox's Bazar to go by rail this year, tourism will change: 80 percent work completed

 চলতি বছরই রেল যাবে কক্সবাজার, বদলে যাবে পর্যটন  : ৮০ শতাংশ কাজ শেষ সারাদেশের সঙ্গে পর্যটননগরী কক্সবাজারের রেল যোগাযোগ স্থাপন একসময় স্বপ্নই ছিল। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিচ্ছে সরকার। ২০২৪ সালে কাজ শেষের লক্ষ্য নিয়ে দ্রæত এগোচ্ছে চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার রেলপথ প্রকল্প। তবে প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, চলতি বছরের জুন থেকে অক্টোবরের মধ্যেই রেলে চেপে কক্সবাজার ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা।  এরইমধ্যে ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন প্রকল্প সংশ্লিষ্টরা। পরিকল্পনা মতো কাজ এগোলে এ বছরেই রেল নিয়ে স্বপ্ন বাস্তবে রূপ পাবে বলে আশা করছেন কক্সবাজারবাসী।  কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকার মতে, রেল চালু হলে পর্যটক যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি স্বল্প সময়ে ও কম খরচে কৃষিপণ্য, মাছ, লবণ পরিবহন করা যাবে।  এতে কক্সবাজারের পর্যটনসহ সামগ্রিক অর্থনীতিতে আসবে বৈপ্লবিক পরিবর্তন।  তথ্য মতে, আধুনিক যোগাযোগ ব্যবস্থা সহজীকরণে পর্যটন নগরীর সঙ্গে রাজধানীসহ সারাদেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবি বহুদিনের। এরই পরিপ্রেক্ষিতে ব...