A grenade entered the body of a Ukrainian soldier, doctors removed it before the explosion Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

A grenade entered the body of a Ukrainian soldier, doctors removed it before the explosion

 আস্ত গ্রেনেড ঢুকে গিয়েছিল ইউক্রেনের সৈনিকের দেহে, বিস্ফোরণের আগেই বার করলেন চিকিৎসকেরা

রুশ সেনার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধের সময় ইউক্রেনের এক সৈনিকের দেহের ভিতরে ঢুকে যায় একটি গ্রেনেড, যে কোনও মুহূর্তে ফেটে যেতে পারত সেটি। কিন্তু আশ্চর্যজনক ভাবে বিস্ফোরণ হয়নি। আর সেই সুযোগেই অস্ত্রোপচারের মাধ্যমে গ্রেনেড বার করে সৈনিকের প্রাণ বাঁচালেন ইউক্রেনের চিকিৎসকেরা। 

ইউক্রেনের বাখমুটের ঘটনা। ইউক্রেনের এক রিজিয়োনাল গভর্নর সেরহাই বরজভ ফেসবুকে ছবি ও ভিডিয়ো প্রকাশ করে জানিয়েছেন গোটা বিষয়টি। যিনি এই অস্ত্রোপচার করেছেন, তাঁর নাম মেজর জেনারেল আন্দ্রি ভার্বা। চিকিৎসক জানিয়েছেন, আক্রান্ত সৈনিকের দেহে একটি ‘ভিওজি’ গ্রেনেড ঢুকে গিয়েছিল।

এই গ্রেনেড ‘অ্যাসল্ট রাইফেল’ থেকে ছোঁড়া হয়। কিন্তু সৈনিকের দেহে ঢুকেও ফাটেনি সেটি। চিকিৎসক জানিয়েছেন, স্ক্যান করে গ্রেনেডটি খুঁজে পাওয়া মাত্র কিছুটা হলেও ঘাবড়ে গিয়েছিলেন তাঁরা। কারণ সাধারণত যে উপায়ে দেহের ভিতরে থাকা কোনও বিস্ফোরকের টুকরো বার করা হয়, সেই পদ্ধতি বার করা যাচ্ছিল না এই গ্রেনেডটি।

কারণ বিন্দুমাত্র নাড়া পড়লে, ফেটে যেতে পারত গ্রেনেডটি। ফেসবুকে প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয়েছে, ভার্বা অত্যন্ত প্রসিদ্ধ শল্যচিকিৎসক। অবশেষে দুই সহকারীকে নিয়ে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসক। এই ধরনের অস্ত্রোপচারে রক্তপাত বন্ধ করতে ‘ইলেক্ট্রোকোয়াগুলেশন’ বলে একটি পদ্ধতি ব্যবহার করা হয়। কিন্তু এ ক্ষেত্রে সেই পদ্ধতি ব্যবহার করা যায়নি কারণ, এ ক্ষেত্রে তাপ ব্যবহার করা হয়। কিন্তু অতিরিক্ত তাপে ফেটে যাওয়ার আশঙ্কা ছিল গ্রেনেডটির। তাই এই ক্ষেত্রে ‘ইলেক্ট্রোকোয়াগুলেশন’ ছাড়াই অস্ত্রোপচার করা হয়।

গ্রেনেড বার করার পর ওই সৈনিক এখন স্থিতিশীল বলে জানানো হয়েছে ইউক্রেনের তরফ থেকে। ফেসবুকে প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয়েছে, ভার্বা অত্যন্ত প্রসিদ্ধ শল্যচিকিৎসক। ইতিমধ্যেই তাঁকে ‘ডক্টর অফ ইউক্রেন’ উপাধিতে ভূষিত করেছেন ইউক্রেন সরকার।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা



Comments

Post a Comment

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...