12 killed in California natural disaster Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

12 killed in California natural disaster

  ক্যালিফোর্নিয়ায় প্রাকৃতিক দুর্যোগে ১২ মৃত্যু


যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গত ১০ দিনে প্রবল ঝড় ও ব্যাপক বৃষ্টিপাতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে এবং চার লাখের বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। অঙ্গরাজ্যটি আরও তীব্র প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য রোববার প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগের আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, ক্যালিফোর্নিয়ার উত্তর ও মধ্যাঞ্চল এখনও ঘূর্ণিঝড়ের ‘অবিরাম মিছিলের’ পথে রয়েছে আর সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত এ পরিস্থিতি বজায় থাকবে।

মহাসাগর থেকে আসা ঘন জলীয়বাষ্পের বায়ুবাহিত একটি ব্যাপক স্রোত যাকে ‘বায়ুম-লীয় নদী’ বলা হচ্ছে এবং বোম্ব সাইক্লোন নামে পরিচিত ঘূর্ণিঝড়ের শক্তিসম্পন্ন নিম্নচাপ চক্র একসঙ্গে সক্রিয় থাকার ফলে গত সপ্তাহজুড়ে ক্যালিফোর্নিয়ায় ধ্বংসাত্মক বন্যা ও রেকর্ড তুষারপাত হয়। সর্বশেষ ঝড়গুলোকে জলবায়ু পরিবর্তনের ফলে উষ্ণ হয়ে ওঠা সাগর ও বায়ুমন্ডলীয় তাপমাত্রার ফলাফল হিসেবে দেখা হচ্ছে। এক সংবাদ সম্মেলনে ক্যালিফোর্নিয়ার প্রাকৃতিক সম্পদ মন্ত্রী ওয়েড ক্রোফুট বলেছেন, “জলবায়ু পরিবর্তনের কারণে ঝড়গুলো অতিরিক্ত শক্তিসম্পন্ন হচ্ছে।” ব্যাপক প্লাবন সত্ত্বেও যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলগুলো দুই দশক ধরে খরায় ভুগছে। জলবায়ু পরিবর্তনের ফলে তীব্র গরম, খরা ও বন্যা দেখা দিলেও বিশেষজ্ঞরা বলছেন, ভূগর্ভস্থ ও অন্যান্য জলাধারগুলোর ফের পরিপূর্ণ করতে বৃষ্টিবহুল বেশ কয়েকটি বছর দরকার। এক সংবাদ সম্মেলনে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম জানান, গত ১০ দিনে আবহাওয়াজনিত বিভিন্ন ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। 

সংবাদ সম্মেলনে অঙ্গরাজ্যটির কর্মকর্তারা জানান, স্থানীয় সময় রোববার বিকাল পর্যন্ত ক্যালিফোর্নিয়ার প্রায় চার লাখ ২৪ হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন ছিল। আরেকটি ঝড় সোমবার আঘাত হানবে বলে অনুমান করা হচ্ছে আর আরেকটি বায়ুম-লীয় নদী (চলতি ঋতুর ষষ্ঠটি) চলতি সপ্তাহের পরের দিকে হানা দেবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। “এর সবচেয়ে খারাপ পরিণতি সামনে দেখবো বলে বলে ধারণা করছি আমরা,” বলেছেন নিউজম।চলতি সপ্তাহের পরবর্তী ঝড়টি আরও বন্যার হুমকি বয়ে আনতে পারে বলে সতর্ক করেছে জাতীয় আবহাওয়া বিভাগ। মঙ্গলবারের মধ্যে সিয়েরা নেভাদা পর্বতমালায় দেড় মিটার পর্যন্ত তুষারপাত হতে পারে বলে জানিয়েছে তারা। এসব পরিস্থিতি সামনে রেখে বুধবার জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর নিউজম। (তথ্যসূত্র: বিডিনিউজ)

Comments

Post a Comment

Popular posts from this blog

Trump criticized for controversial comments again

  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: সব সুইং স্টেটে এগিয়ে ট্রাম্প বিশ্বের সব দেশ এখন নজর রাখছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ।  এবারের নির্বাচনে চমক দেখিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হবেন?  নাকি ইতিহাস সৃষ্টি করে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস প্রথম মার্কিন নারী প্রেসিডেন্ট হবেন?  এর উত্তর নির্ধারিত হতে পারে কিছু রাজ্যের ফলাফলে।  এগুলো ‘সুইং স্টেট’ বা দোদুল্যমান রাজ্য হিসেবে পরিচিত।  এ কারণে যুক্তরাষ্ট্রে ৫০টি স্টেটে একসঙ্গে ভোট হলেও মূলত সবারই নজর থাকে সুইং স্টেটের দিকে।  ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, অ্যাটলাস ইন্টেল পরিচালিত জরিপের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের সব সুইং স্টেটে জনমত জরিপে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের চেয়ে এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প  জরিপে প্রায় ৪৯ শতাংশ উত্তরদাতারা বলেছেন, তারা আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন।  সবশেষ জরিপ অনুযায়ী, সুইং স্টেটগুলোতে ডেমোক্...

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত