ঈদের নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময়ে রাসিক মেয়র Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

ঈদের নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময়ে রাসিক মেয়র

ঈদের নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময়ে রাসিক মেয়র

জশাহীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসব মুখর পরিবেশে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হয়েছে। বৈরি আবহাওয়ার কারণে সকাল ৮টায় হযরত শাহ মখদুম (রহ.) দরগাহ মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। প্রধান ঈদ জামাতে নামাজ আদায় করেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাওয়া রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় রাজশাহী বিভাগীয় প্রশাসক নূর-উর রহমান, জেলা প্রশাসক এসএম আবদুল কাদেরসহ সরকারি উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের ব্যক্তিবর্গ ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে সুখÑশান্তি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে মুসুল্লিদের সাথে কুশল ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, সবাইকে ঈদ মোবারক। বৈরি আবহাওয়ার কারণে শাহমখদুম (রহ.) দরগাহ মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হলো। আপনারা দেখছেন, হযরত শাহমখদুম (রহ.) দরগাহ ও মসজিদের উন্নয়ন কাজ চলছে। এটি কমপ্লেক্স আকারে হচ্ছে। কমপ্লেক্সের বাকি কাজ এ বছরের শেষের দিকে শুরু হবে।
প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এই পদমর্যাদা রাজশাহীর উন্নয়নে সহায়ক হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অব্যাহতভাবে এগিয়ে যাচ্ছে, এই অগ্রযাত্রার সঙ্গে রাজশাহীও আরো এগিয়ে যাবে।
এদিকে ঈদের নামাজ শেষে কাদিরগঞ্জ পারিবারিক কবরস্থানে পিতা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় চার নেতার অন্যতম শহিদ এএইচএম কামারুজ্জামান ও মা জাহানারা জামানের কবর জিয়ার করেন মেয়র।

Comments

  1. জশাহীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসব মুখর পরিবেশে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হয়েছে। বৈরি আবহাওয়ার কারণে সকাল ৮টায় হযরত শাহ মখদুম (রহ.)

    ReplyDelete

Post a Comment