রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে কটূক্তির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের সম্পাদক আটক
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে কটূক্তির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান স্টার (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ। সে শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। গতকাল শুক্রবার দুপুরে তাকে আদালতের পাঠানো হয়।
শিবগঞ্জ থানার এসআই মুকুল চন্দ্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার পিয়ালীমারী এলাকা থেকে আতাউর রহমান ওরফে স্টারকে আটক করা হয়। সে দীঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও মৌখিকভাবে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে কটূক্তি করে আসছিল।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি সিকদার মশিউর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা আতাউরকে আটকে রাখে। পরে তাকে পুলিশে সোপর্দ করে
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি সিকদার মশিউর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা আতাউরকে আটকে রাখে। পরে তাকে পুলিশে সোপর্দ করে

@@@@@@@@@@@@@@@
ReplyDelete