Biden's phone conversation with Abbas and Netanyahu Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Biden's phone conversation with Abbas and Netanyahu

benjamin netanyahu,netanyahu,biden netanyahu conversation,biden netanyahu phone call,netanyahu biden phone call,biden talk with palestine leader in phone call,biden netanyahu,mahmoud abbas,government and politics,biden dials netanyahu,netanyahu biden,netanyahu dan joe biden,netanyahu attacks biden in his last speech,netanyahu biden meeting,china canada leaked conversation,biden call netanyahu,biden netanyahu call,biden calls netanyahu

আব্বাস ও নেতানিয়াহুর সঙ্গে বাইডেনের ফোনালাপ

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরায়েরেলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, বাইডেন ইসরায়েলের জন্য অব্যাহত মার্কিন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। সে সঙ্গে ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তার ওপর জোর দিয়েছেন। 

বাইডেন জানান, বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তার বিষয়ে জাতিসংঘ এবং আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র সমন্বয় করছে। হোয়াইট হাউসের তথ্যমতে, বাইডেন বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য সব প্রচেষ্টায় তার সমর্থন পুনর্ব্যক্ত করেন। এক সপ্তা আগে ইসরায়েলে হামাস যোদ্ধাদের হামলার পর শনিবারই প্রথম ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাসকে ফোন করেন বাইডেন। 

তিনি গাজা ভূখণ্ডের বেসামরিক ফিলিস্তিনিদের জরুরি মানবিক সহায়তা পাঠানোর জন্য সহযোগিতা করার আশ্বাস দেন । হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন সংঘাত ছড়িয়ে পড়া রোধে অংশিদারদের সাথে সমন্বয় করার জন্য যুক্তরাষ্ট্রের উদ্যোগের বিশদ বিবরণ ফোনালাপে দিয়েছেন। 

দুই নেতা পশ্চিম তীরসহ পুরো অঞ্চলের স্থিতিশীলতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।” মার্কিন প্রেসিডেন্ট নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে চলমান যুদ্ধে ইসরায়েলকে ‘নিরবচ্ছিন্ন সামরিক সহায়তা’ দিয়ে যাওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে সংঘাত যাতে আর ছড়িয়ে না পড়ে, সেজন্য ‘বার বার সতর্ক করেন’ তিনি। 

মার্কিন প্রেসিডেন্ট এমন এক সময় দুই নেতার সঙ্গে এই ফোনালাপ করলেন যখন ইসরায়েল হামাস-নিয়ন্ত্রিত গাজা ভূখণ্ডে স্থল হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। গাজার উত্তরাংশের ১১ লাখ বাসিন্দাকে দক্ষিণে সরে যেতে শুক্রবার ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল ইসরায়েল। তথ্যসূত্র: বিডিনিউজ 

Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...