Biden is suddenly returning to the country, the quad meeting is canceled Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Biden is suddenly returning to the country, the quad meeting is canceled

return to the office,the other place,senator the honourable scott ryan,quad meeting,president of the senate,joe biden,the national on demand,quad,quad countries vs china,when is iowa caucus,meeting in seoul,the speaker of the house,biden,quad countries,the national,the national cbc,watch the national,breaking news video,cbc news the national,greatest powerhouses of the world

 হঠাৎ দেশে ফিরছেন বাইডেন, কোয়াডের বৈঠক বাতিল

জাপানে জি৭ বৈঠকের পরেই যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর ফলে অস্ট্রেলিয়া সফর এবং সেখানে অনুষ্ঠিতব্য কোয়াড জোটের বৈঠক বাতিল করতে হয়েছে তাকে। মূলত ঋণ সংকটে যুক্তরাষ্ট্র দেউলিয়া হওয়া ঠেকাতেই সফর কাটছাঁট করে স্বদেশে ফিরতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্টকে। 

হোয়াইট হাউস জানিয়েছে, আগামী রোববার জাপানে জি৭ সম্মেলন শেষ হওয়ার পরপরই দেশের পথ ধরবেন বাইডেন। দেশে ফিরে তিনি মার্কিন কংগ্রেসের সদস্যদের সঙ্গে আবারও বৈঠকে বসবেন। বাজেট নিয়ে যেন মতৈক্যে পৌঁছানো যায় এবং যুক্তরাষ্ট্র যেন আন্তর্জাতিক অঙ্গনে ঋণখেলাপি না হয়, তা নিশ্চিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হবে ওই বৈঠক। মার্কিন প্রেসিডেন্ট এর আগেও কংগ্রেসের রিপাবলিকান নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। 

রিপাবলবিকান নেতারাও মনে করছেন, সমঝোতায় পৌঁছানো সম্ভব। তবে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার কেভিন ম্যাকার্থি জানিয়েছেন, দু’পক্ষের মধ্যে এখনো অনেক মতবিরোধ রয়েছে। সমস্যা কী নিয়ে ঘটনা হলো, মার্কিন কংগ্রেসকে যুক্তরাষ্ট্রের ঋণের সীমা বাড়াতে হবে। তা না করলে আগামী ১ জুন থেকে দেশটি ৩১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারের ঋণখেলাপি হয়ে যাবে। 

মার্কিন সরকার যদি তার দায়বদ্ধতা পূরণ করতে না পারে, তাহলে বিশ্ব অর্থনীতিতে বিশৃঙ্খলা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। বাইডেন জানিয়েছেন, গত মঙ্গলবার ওভাল অফিসে তিনি যে বৈঠকে বসেছিলেন তা ফলপ্রসূ হয়েছে। তার কথায় মনে হচ্ছে, সমঝোতার ব্যাপারে তিনি আশাবাদী। 

ম্যাকার্থিও সাংবাদিকদের বলেছেন, এই সপ্তাহের শেষে সমঝোতা সম্ভব। তিনি বলেন, আমরা কীভাবে আলোচনা করবো, সেই কাঠামোর বিষয়টি এখন আগের চেয়ে অনেক স্পষ্ট। ওই বৈঠকে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসসহ জ্যেষ্ঠ ডেমোক্র্যাট নেতারা উপস্থিত ছিলেন। সেখানে রিপাবলিকানরা দাবি করেছেন, ঋণের সীমা বাড়াতে গেলে বিভিন্ন ক্ষেত্রে বাজেট বরাদ্দ কমাতে হবে। 

আর সরকারি অর্থ যারা পাচ্ছে, তাদের কাজ করার বিষয়টি আরও কঠোর করতে হবে। কিন্তু বাইডেন ঋণের সীমা বাড়ানো এবং বাজেট বরাদ্দের বিষয়টিকে জুড়তে চাইছেন না। কোয়াড বৈঠক বাতিল পরিকল্পনা ছিল, সপ্তাহব্যাপী সফরের শুরুতে জাপানে যাবেন বাইডেন। 

সেখানে হিরোশিমা শহরে আয়োজিত জি৭ সম্মেলনে যোগ দেবেন। পরে অস্ট্রেলিয়ার সিডনি যাবেন। সেখানে অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের সরকারপ্রধানদের সঙ্গে কোয়াড জোটের বৈঠকে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট। এর মধ্যে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনিতে যাত্রাবিরতি করারও পরিকল্পনা ছিল বাইডেনের।

দেশটিতে এখন পর্যন্ত কোনো মার্কিন প্রেসিডেন্ট যাননি। ফলে এই সফর বাতিল হওয়ায় হতাশ তারা। বাইডেন এরই মধ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজকে ফোন করে বলেছেন, তিনি যেতে পারবেন না। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ভারত ও জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। 

পরে এক বিবৃতিতে আলবেনিজ বলেছেন, বাইডেন এরপর প্রথম সুযোগেই অস্ট্রেলিয়া আসবেন বলে কথা দিয়েছেন। তথ্যসূত্র: ডয়েচে ভেলে, সিএনএন, রয়টার্স, জাগোনিউজ

Comments

Post a Comment

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...