The mayor highlighted the development of Shibganj municipality Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The mayor highlighted the development of Shibganj municipality

 


মোঃ হারুন অর রশীদt চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার সাফল্যের এক বছরের উন্নয়নের চিত্র তুলে ধরলেন মেয়র সৈয়দ মনিরুল ইসলাম। গত মঙ্গলবার রাতে পৌর প্রাঙ্গণে সুধী সমাবেশে এই উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, শিবগঞ্জ পৌরসভার নির্বাচনের এক বছর পূর্তি হয়েছে ১৫ মার্চ। প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি যিনি নৌকা প্রতিকে মনোনয়ন দিয়ে মেয়র পদে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন । সেই সাথে কৃতজ্ঞতা পৌর এলাকার সম্মানিত ভোটারদের প্রতি। নির্বাচনের পর করোনা মহামারির মধ্যে দায়িত্ব গ্রহণ করার পর এক বছর অতিবাহিত এ পৌরসভার উন্নয়ন ও জনমুখী পৌরসভা গঠনে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়। দায়িত্ব গ্রহনের পর প্রথমেই পৌর নাগরিকদের সরাসরি সাক্ষাত উম্মুক্ত করে দেওয়া হয়েছে। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মাসিক বেতনভাতা নিয়মিত করা হয়েছে। এ পৌরসভাকে নান্দনিক ও সুশোজ্জিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করা হচ্ছে। এক বছর সময়ের মধ্যে শহরের বিভিন্ন ওয়ার্ডের পাড়া মহল্লায় রাস্তা পাকাকরণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, আরসিসি ড্রেন নির্মাণ, উন্নতমানের ডাস্টবিন, মসজিদ নির্মাণ ও ২৫ কিলোমিটার পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহসহ ব্যাপক উন্নয়ন করা হয়েছে। ময়লা আবর্জনার স্তুপ থেকে বেরিয়ে আসতে শুরু করেছে এ পৌরসভা। এছাড়া পৌরসভার উন্নয়নের পরিকল্পনা ও নানা ভোগান্তি থেকে পৌরবাসীকে মুক্তি দিতে নিরলস প্রচেষ্টা চালানো হচ্ছে। পৌর পরিষদের কাউন্সিলরদের সাথে নিয়ে ১ থেকে ৯ নং ওয়ার্ড পর্যন্ত তদারকি করা হচ্ছে প্রতিটি ওয়ার্ডের পাড়া মহল্লার উন্নয়ন মূলক কাজ। ড্রেনেজ সমস্যা সমাধানের মাধ্যমে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নয়ন, রাস্তা সংস্কার ও বিভিন্ন সমস্যার সমাধানের মধ্য দিয়ে তার নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলন ঘটছে। নাগরিকরা প্রমাণ পাচ্ছে উন্নয়ন ও জনকল্যাণে আন্তরিকতার। পৌর মেয়র মনিরুল ইসলাম বলেন, পরিকল্পিত শহর গড়ার লক্ষে বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে। সবার সহযোগিতায় আগামীতে আরো সমৃদ্ধি ঘটবে। তিনি আরো বলেন, পৌর নাগরিকরা যে সম্মান দিয়েছেন, এ সম্মানের প্রতিদান স্বরূপ এ শহরকে ঢেলে সাজানোর মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তাঁর দৃঢ় বিশ্বাস পৌরবাসী ভালোবাসা দিয়ে আগলে রাখবেন। সুধী সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খানম, ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রশান্ত সাহা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাঃ আবদুল আওয়াল গনি জোহা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিসু প্রমূখ। এর আগে সকাল ১০টায় পৌর ভবন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। শেষে রাতে ঐতিহ্যবাহী গম্ভিরা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Comments

  1. ঐতিহ্যবাহী গম্ভিরা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...