Alleged destruction of school environment due to contamination of cow dung in Chapainawabganj Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Alleged destruction of school environment due to contamination of cow dung in Chapainawabganj

 চাঁপাইনবাবগঞ্জে গরুর গোবর দূষণে বিদ্যালয়ের পরিবেশ নষ্টের অভিযোগ


চাঁপাইনবাবগঞ্জে একটি পরিবারের বিরুদ্ধে খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গরুর গোবর রাখার স্থান ও খড়ের পালা রেখে পরিবেশ দূষণ করার অভিযোগ পাওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নামোনিমগাছি মহল্লার আব্দুল মান্নানের পরিবারকে এ বিষয়ে অবগত করা হলে তারা অকথ্য ভাষা ব্যবহার করে। এর প্রতিকার চেয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ পৌরসভার মেয়র বরাবর আবেদন করেছেন। এমনকি পানি উন্নয়ন বোর্ডের নির্মিত মহানন্দা বাঁধে চৌবাচ্চা তৈরি করে বাঁধটি ঝুঁকির মধ্যে রয়েছে বলে এলাকার অনেকেই অভিযোগ করেছেন। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের নামোনিমগাছি মহল্লার আব্দুল মান্নানের বাড়িতে গরুর খামার থাকায় গরুর উচ্ছিস্ট অংশ খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তার ওপারে মহানন্দা তীরবর্তী স্থানে ইটের চৌবাচ্চা তৈরি করে সেখানে সংরক্ষণ করেন। দীর্ঘদিন ধরে সংরক্ষণ করায় তা পঁচন ধরায় এলাকার পরিবেশ দূষণ হচ্ছে। এর ফলে যেমন মানুষ অসুস্থ হয়ে পড়ছে, তেমনি চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে। এমনকি উক্ত এলাকায় খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকায় কমলমতি শিশুরা ক্লাস করতে বেশ অসুবিধায় পড়ছে। এর দূর্গন্ধ শ্রেণিকক্ষে ছড়িয়ে পড়ায় শিক্ষার্থীরা সে পরিবেশ পাচ্ছে না। বর্ষা মৌসুমে তীব্র দূর্গন্ধ ছড়ানোর ফলে পরিবেশ আরো বিনষ্ট হয়। এছাড়া খড়ের পালা থাকায় হঠাৎ বাতাস উঠলেই খড়কুটা উড়ে বিদ্যালয় চত্বরে এবং শ্রেণিকক্ষে প্রবেশ করে শিশুদের চোখে পড়ে ক্ষতি হচ্ছে। অন্যত্র সরানোর জন্য বলা হলেও তারা কর্ণপাত না করে প্রতিনিয়ত বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করছে। 




শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ের সামনের রাস্তার ওপারে মহানন্দা তীরবর্তী স্থানে চৌবাচ্চায় গোবর সংরক্ষণ করায় পরিবেশ দূষণ হচ্ছে। এলাকার সাবের আলী ও মনজুর রহমান জানান, আব্দুল মান্নান ও স্ত্রী সাকেরা খাতুনকে এ বিষয়টি সম্পর্কে বলা হলে তারা উত্তেজিত হয়ে অকথ্য ভাষা ব্যবহার করেন এবং মারতেও উদ্যত হন। তার এহেন আচরণে এলাকার মানুষ নিরুপায় হয়ে পড়েন এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে অবহিত করা হয়। তাদের নোংরামির আচরণে বিব্রত অবস্থায় পড়তে হয়েছে এলাকাবাসীকে। খামার সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাবনী ইয়াসমিন জানান, বিদ্যালয়ের সামনে গরুর উচ্ছিষ্ট অংশ সংরক্ষণ এবং খড়ের পালা রাখার কারণে বিদ্যালয়ের পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এটি অন্যত্র স্থানান্তরের জন্য বলা হলেও তারা কর্ণপাত না করে অকথ্য ভাষা ব্যবহার করছে। পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নিয়ে ওই এলাকার সচেতন লোকজন কয়েকবার ব্যর্থ হয়েছে। পরিস্কার পরিচ্ছন্ন করতে বললে তাদের তোপের মুখে পড়তে হয়। স্বাস্থ্য সম্মত ও সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার জন্য সদর উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার মেয়রের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এদিকে, মহানন্দা নদী ভাঙনরোধে উক্ত এলাকায় বাঁধ নির্মাণ করে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। সেই বাঁধে ইট-সিমেণ্ট দিয়ে গোবর সংরক্ষণের জন্য চৌবাচ্চা তৈরি করে এবং তার পাশেই খড়ের পালা রাখার বাঁশের টং বসিয়েছে উক্ত পরিবারের লোকজন। এতে করে গোবরের পানি চুয়ে পড়ে বাঁধটি দেবে যাবার সম্ভাবনা রয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করছেন।

এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ময়েজ উদ্দিন জানান, এ অভিযোগ স্থানীয়ভাবে কেউ জানায়নি। তবে বাঁধের উপর অবৈধ স্থাপনা অতি দ্রুত উচ্ছেদ করা হবে।


Comments

Post a Comment

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...